...
  • খেলা

    ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি

      প্রতিনিধি 7 November 2026 , 11:52:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সাড়ে তিনশ রান করেছিলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই ইনিংসের পর তাকে আন্তর্জাতিক টেস্টেও নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। জাতীয় দলে নিজের তৃতীয় টেস্ট খেলতে নেমে যখন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখছেন, তখন একাই দায়িত্ব কাঁধে নিয়ে প্রথম সেঞ্চুরি করেছেন হৃদয়।

    যাচ্ছেতাই ব্যাটিংয়ে মিরপুর টেস্টে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে নেমেও সেই চিত্র পাল্টায়নি। হৃদয় বাদে ব্যাটিংয়ে আর কেউই বলার মতো ইনিংস উপহার রান দিতে পারেনি স্বাগতিকদের। তার সেঞ্চুরির সুবাদেই বাংলাদেশ দলীয় দুইশ পেরিয়েছে। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২০৫। ক্যারিবীয়দের চেয়ে এখনও তারা ১৫১ রানে পিছিয়ে।

    ১৭১তম বলে ম্যাজিক ফিগারে পৌঁছান হৃদয়। এরপর হেলমেট খুলে ব্যাটের হাতলে রেখে তিনি নিজের স্মরণীয় সেঞ্চুরি উদযাপন করেছেন। ব্যাটিংয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের জন্য এটা সান্ত্বনা, তবে বাকি সেটিকে কার্যকর করে তুলতে অবদান রাখতে হবে বাকি ব্যাটারদেরও। এখন পর্যন্ত প্রথম ইনিংসে স্বাগতিকদের দ্বিতীয় সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের ৩৪। বিরতিতে যাওয়ার আগে হৃদয় ১৭১ বলে ১১ চার ও ১ ছক্কায় ১০০ রানে অপরাজিত ছিলেন।

    এর আগে আজ (শনিবার) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে ঘুরে দাঁড়িয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও মুশফিকের অহেতুক এক শটে তা ভেস্তে গেছে। জোমেল ওয়ারিকানের ভাসানো বলে রাউন্ড দ্য উইকেটে শট খেলে শর্ট কাভারে ক্যাচ দিলেন মুশফিক। ফিরলেন ৩৪ রানে। ফলে হৃদয়ের সঙ্গে তার জুটি থামে ৭৩ রানে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:52 AM ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি • 11:06 AM জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা • 6:03 PM আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর • 4:51 PM ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ২য় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর • 3:55 PM ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী • 11:43 AM আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড • 11:25 AM ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুশফিক-তাসকিন • 3:01 PM যৌন হয়রানির অভিযোগ শুনতে বিসিবির স্বাধীন কমিটি গঠন • 1:22 PM জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী • 12:00 PM জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.