• খেলা

    বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত

      প্রতিনিধি 22 September 2026 , 12:02:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ২০২৮ সালে ১০০ বছর পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই মাইলফলক উদযাপনে বছরজুড়ে নানা আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। এর মধ্যে ভারতীয় দল বনাম বিশ্ব একাদশের একটি বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তাবও রয়েছে।

    সম্প্রতি মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শতবর্ষ উদযাপনের বিষয়টি আলোচনায় আসে। সভায় সিদ্ধান্ত হয়েছে, আয়োজনের পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করা হবে। ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সালজুড়ে চলতে পারে শতবর্ষ উদযাপন।

    এই ম্যাচটি আয়োজনের ভাবনা থাকলেও, এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ম্যাচের সম্ভাব্য তারিখ, ভেন্যু কিংবা দুই দলের খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করা হয়নি। শতবর্ষ উদযাপনের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

    বিশ্ব একাদশের বিপক্ষে ভারতের ম্যাচ আয়োজনের ধারণা অবশ্য নতুন নয়। অতীতে বিভিন্ন উপলক্ষে এমন ম্যাচ হয়েছে। বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপনেও তেমন একটি আয়োজন হলে তা হতে পারে ভারতীয় ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার বিশেষ উপলক্ষ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    12:02 PM বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত 11:51 AM ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা 11:28 AM নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 10:33 AM ‘আসিয়ান কাপে কোনো ফেভারিট নেই’, বিশেষজ্ঞের সতর্কবার্তা 6:56 PM বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দেবেন পুত্র তারেক রহমান 5:13 PM মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া 3:20 PM জিতলে নাকভির হাতেই পদক নিতে হবে ভারতকে 2:11 PM কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের 11:45 AM মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি 11:03 AM ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী