...
  • খেলা

    বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির

      প্রতিনিধি 5 October 2026 , 11:18:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বেনিনের বিপক্ষে ম্যাচের আগে দেপোর্তিভো এলদেন্স ক্লাবের মালিকানা বুঝে নিয়েছেন লিওনেল মেসি। পুর্ণ মালিকানা লাভের পর নতুন সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার ইতিহাসের সেরা এই ফরোয়ার্ড।

    স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের সূত্রমতে, এলদেন্স ক্লাবের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বাসযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নতুন ম্যানেজমেন্ট টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মেসি। যা তাঁর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশবিশেষ।

    মেসি এলদেন্সের মালিকানা লাভের পর চুক্তিটির চূড়ান্ত অনুমোদনের জন্য স্পেনের হাই কাউন্সিল ফর পোর্টসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, ক্লাবের গুরুত্বপূর্ণ নির্বাহী পদে মেসির খুব বিশ্বস্ত দুই ব্যক্তির নাম জোর গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছে—পাবলো গার্সিয়া মন্তানেস এবং আলফনসো নেবোত।

    গার্সিয়া মন্তানেস তাঁর ক্যারিয়ার গড়েছেন ব্যাংকইন্টার, ডেলয়েটের মতো নামিদামি প্রতিষ্ঠান ও ব্যাংকে। এছাড়া গত মে মাস থেকে তিনি উনিয়ো এস্পোর্তিভা কর্নেয়ার প্রশাসনিক দলে কাজ করছেন, যে কাতালান ক্লাবটি গত এপ্রিলেই কিনেছিলেন মেসি।

    অন্যদিকে আলফনসো নেবোত লিওনেল মেসির অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি। তিনি অ্যান্ডব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য এবং ২০০৯ সাল থেকে মেসি পরিবারের ওয়েলথ ম্যানেজমেন্ট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যা মেসির যাবতীয় সম্পত্তি ও আর্থিক বিষয় দেখভাল করে।

    ক্লাবটির বর্তমান কোচ হাভিয়ার কালেহা কয়েক দিন আগেই জানিয়েছেন, এলদেন্সের কোচিং স্টাফ এবং খেলোয়াড়েরা নিয়মিতই ক্লাবের এই নতুন মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:18 AM বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির • 6:58 PM রুয়েলের ৫ উইকেটের পর জয়ের সেঞ্চুরি, খুলনায় ১৭ উইকেটের দিন • 6:30 PM এক দিনে দুই জার্সি, বোকায় জোড়া গোলের পর আর্জেন্টিনায় ফ্লোরেস • 4:37 PM শৃঙ্খলা ভঙ্গ: জরিমানার মুখে তিন ক্রিকেটার • 2:12 PM ১৭ বছরে গোল করে কাভানের ইতিহাস • 1:51 PM ব্যক্তি বিশেষের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী • 12:54 PM ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক • 12:26 PM ঐতিহাসিক ম্যাচে ভারতের জালে এক হালি ব্রাজিলের • 12:10 PM ‘ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন’ • 11:55 AM ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের সাত, অপ্রতিরোধ্য স্পেনও
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.