
প্রতিনিধি 21 October 2026 , 5:11:16 প্রিন্ট সংস্করণ
বুধবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে বোলিং করবে বাংলাদেশ। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে শুধু জিতলেই হবে না, পূরণ করতে হবে রান ও ওভারের কঠিন সমীকরণও। ফলে ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত সেমিফাইনালের চেয়েও কঠিন হয়ে উঠেছে। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে ম্যাচ জেতার পাশাপাশি জয়ের ব্যবধান রাখতে হবে কমপক্ষে ৪১ রান।
এমন ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকা রিশাদ হোসেন, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন নেই আজ। তাদের জায়গা নিয়েছেন আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ। গত মাসে এশিয়ান গেমসে অভিষেক হওয়া আলিসের ওয়ানডে অভিষেক হচ্ছে আজ।
বাংলাদেশ একাদশ:
তাওহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, আলিস আল ইসলাম।