• খেলা

    সুপারকম্পিউটারের ফল- জিতবে আর্জেন্টিনা

      প্রতিনিধি 7 July 2026 , 3:57:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা-মিশরের শেষ শোলোর ম্যাচ। তবে লড়াইয়ের মধ্যেও আছে লড়াই। ফুটবলপ্রেমীদের নজর থাকবে মাঠের দুই তারকা- লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর দিকেও।

    ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি হতে পারে মেসি ও সালাহর এক মহাকাব্যের শেষ অঙ্কও। আজ যে দল হারবে, বৈশ্বিক মঞ্চে সম্ভবত সেটাই হতে যাচ্ছে তাদের সেরা তারকার শেষ ম্যাচ।

    নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচটি নিয়ে ব্যাপক আলোচনা-উত্তেজনা, তখন ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছে অপটার বিখ্যাত সুপারকম্পিউটার। প্রায় ২৫ হাজার বার ম্যাচটি সিমুলেশন বা কৃত্রিমভাবে চালিয়ে যে ফল পাওয়া গেছে, তাতে অনেকটাই এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সুপারকম্পিউটারের হিসেবে, লিওনেল স্কালোনির শিষ্যদের জয়ের সম্ভাবনা ৬৮.১ শতাংশ। বিপরীতে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ এবং নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র হওয়ার (যা অতিরিক্ত সময়ে গড়াবে) সম্ভাবনা ১৮.৫ শতাংশ।

    তবে মাঠের লড়াইয়ে সুপারকম্পিউটারের এই পরিসংখ্যান কতটা খাটবে, তা নিয়ে সংশয় থেকেই যায়। শেষ বত্রিশের বাধা পার হতে দুই দলকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে। নবাগত কেপ ভার্দে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে গিয়ে রীতিমতো ঘাম ছুটিয়ে ছেড়েছিল। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে কষ্টার্জিত জয় পায় আলবিসেলেস্তেরা।

    বিজ্ঞাপন

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের এক ক্লান্তিকর লড়াই শেষে পেনাল্টি শুটআউটে জিতে শেষ ষোলো নিশ্চিত করে ‘ফারাও’ খ্যাত মিশর। ফলে আজ দুই দলের জন্যই ব্যাক-টু-ব্যাক ১২০ মিনিট খেলার ধকল সামলানোর একটা বড় চ্যালেঞ্জ থাকবে।

    চলতি বিশ্বকাপে মিশর হতে যাচ্ছে আর্জেন্টিনার মুখোমুখি হওয়া তৃতীয় আফ্রিকান দেশ। এর আগে গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০ এবং শেষ বত্রিশে কেপ ভার্দেকে হারিয়েছে তারা। অতীতে এই দুই দল মাত্র দুইবার মুখোমুখি হয়েছে—যার প্রথমটি ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিকে (আর্জেন্টিনা ৬-০ ব্যবধানে জেতে) এবং শেষটি ২০০৮ সালে কায়রোতে একটি প্রীতি ম্যাচে (আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জেতে)।

    ম্যাচের আগে দুই দলের কোচের কণ্ঠেই ঝরল একে অপরের প্রতি শ্রদ্ধা। আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি প্রতিপক্ষ এবং সালাহকে নিয়ে বেশ সতর্ক। তিনি বলেন, ‘কেপ ভার্দে ম্যাচের মতোই আমরা এবারও সর্বোচ্চ সতর্ক। মিশর খুব ভালো দল। তাদের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় আছে এবং কোচও বেশ কিছুদিন ধরে তাদের নিয়ে কাজ করছেন। সালাহ একজন দুর্দান্ত খেলোয়াড়, ওর মুখোমুখি হওয়াটা আনন্দের।’

    মিশরের কোচ হোসাম হাসান মেসিকে সমীহ করলেও পুরো আর্জেন্টিনা দল নিয়েই ভাবছেন, ‘আর্জেন্টিনায় দারুণ সব খেলোয়াড় আছে। অবশ্যই তাদের দলে কিংবদন্তি মেসি আছেন, তবে আমরা তাদের পুরো দলটাকেই শ্রদ্ধা করি। প্রতিপক্ষের জার্সির রঙ বা র্যাঙ্কিং কী, সেটা বড় কথা নয়; আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামব।’

    অপটার ডেটা অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বকাপ ধরে রাখার দৌড়ে ফ্রান্সের ঠিক পরেই অন্যতম ফেভারিট হিসেবে রয়েছে আর্জেন্টিনা। তবে আজ আটলান্টার মাঠে মেসি কিংবা সালাহ—কারো একজনের বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি ঘটবেই, এটাই এই ম্যাচের সবচেয়ে নির্মম ও রোমাঞ্চকর বাস্তবতা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি