• খেলা

    সেই ‘লর্ড’ তোরেসই ফাইনালের নায়ক

      প্রতিনিধি 20 July 2026 , 11:50:10 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের মঞ্চ। আর্জেন্টিনার জালে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না স্পেন। শেষ পর্যন্ত বদলি হিসেবে নামা ফেরান তোরেসের গোলেই শিরোপা জিতল স্প্যানিশরা।

    রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচের ৫৯ মিনিটে তোরেসকে মাঠে নামান স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। দেয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

    এরপর ম্যাচের ১০৬তম মিনিটে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রথম ছোঁয়ায় নেওয়া দুর্দান্ত এক শটে জালের দেখা পেয়ে স্পেনকে এগিয়ে দেন তোরেস। তার সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

    ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে স্পেন। ফাইনালের নায়কোচিত পারফরম্যান্সের পর ফিফা ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে নেন তোরেস। হরহামেশা গোল মিস করার কারণে যেই তোরেসকে নিয়ে এত সমালোচনা, লর্ড বলে সমালোচনা হতো, তিনি বিশ্বকাপ জেতালেন স্পেনকে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:00 PM ডানা-গোথিয়া কাপে বিকেএসপিকে আমন্ত্রণ • 5:41 PM টিম বাসের ব্র্যান্ডিং থেকে বিসিবির আয় ২৫ লাখ টাকা • 4:12 PM আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট বিসিবি • 3:25 PM অবশেষে মিলল ক্রিকেটারের খোয়া যাওয়া ৩ লাখ টাকাও • 1:13 PM টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩ • 12:15 PM ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • 11:42 AM নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ • 6:38 PM “সব ফেডারেশনকে বছরে ৩ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার” • 3:40 PM নারী দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা • 2:56 PM ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি