...
  • খেলা

    উরুগুয়ের অন্তবর্তীকালীন কোচ ফোরলান

      প্রতিনিধি 13 July 2026 , 6:01:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফুটবল বিশ্বকাপের এবারের আসরটা যেন ভুলেই যেতে চাইবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। নবাগত কেপ ভার্দে তাদের গ্রুপ থেকে নকআউট পর্বে উঠলেও গ্রুপ পর্ব পার করতেই পারেনি উরুগুয়ে। বিশ্বকাপের ব্যর্থতার দায়ে উরুগুয়ের কোচের দায়িত্ব ছেড়ে দেন কোচ মার্সেলো বিয়েলসা।

    আগের কোচের বিদায়ের পর উরুগুয়ে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার ডিয়েগো ফোরলান।

    এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেন এবং কেপ ভার্দের পেছনে থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে শেষ করে উরুগুয়ে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার এই বড় ধাক্কার পর ৪৭ বছর বয়সী ফোরলানের কাঁধে এক বিশাল চ্যালেঞ্জ সঁপে দিল উরুগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

    বিজ্ঞাপন

    উরুগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে, ফোরলানের সঙ্গে আপাতত ২০২৭ সালের মার্চ পর্যন্ত চুক্তি করা হয়েছে। এরপর তার পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় দলের কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের দায়িত্বেও বহাল থাকবেন।

    ২০১০ বিশ্বকাপে ৫টি গোল করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতে উরুগুয়েকে সেমিফাইনালে তুলেছিলেন দিয়েগো ফোরলান।

    ক্লাব ফুটবলেও ফোরলান ছিলেন সমান অন্যতম সেরা তারকা। ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইন্টারনাসিওনালের মতো নামী ক্লাবে খেলে নিজের প্রজন্মের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এই উরুগুয়ান তারকা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.