• খেলা

    ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান

      প্রতিনিধি 25 October 2026 , 3:54:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠেছে আফগানিস্তান ক্রিকেট দল।

    পাকিস্তানের মাটিতে এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দু’টি ত্রিদেশীয় সিরিজের ফলাফলের উপর ওয়ানডে র‌্যাংকিংয়ে হালনাগাদ করেছে আইসিসি।

    পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে ইংল্যান্ড। এতে র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে ইংলিশরা।

    অন্যদিকে, আরব আমিরাতে সদ্য শেষ হওয়া টুর্নামেন্টের লিগ পর্বে দুই ম্যাচ এবং ফাইনাল জিতে র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতিতে সপ্তম স্থানে উঠেছে আফগানরা। গত শুক্রবার শারজায় অনুষ্ঠিত ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ নেয় আফগানিস্তান।

    ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে এক জয়ে ও ইংল্যান্ডের পতনে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে শ্রীলংকা।

    র‌্যাংকিংয়ে তিন দলেরই রেটিং প্রায় কাছাকাছি। শ্রীলংকার ৯৫, আফগানিস্তানের ৯৪ ও ইংল্যান্ডের সংগ্রহে আছে ৯৩ রেটিং।

    আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হারলেও উন্নতি হয়েছে জিম্বাবুয়ের। র‌্যাংকিংয়ে উন্নতি না হলেও ২ রেটিং পয়েন্ট বেড়েছে তাদের। ৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে জিম্বাবুয়ে।

    আফগানিস্তান ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজে ভালো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। লিগ পর্বে দুই ম্যাচ হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। এতে ২ রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। বর্তমান ৮১ রেটিং নিয়ে নবম স্থানেই আছে বাংলাদেশ।

    র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। পরের চারটি স্থানে আছে যথাক্রমে- নিউজিল্যান্ড (১০৯ রেটিং), দক্ষিণ আফ্রিকা (১০৪ রেটিং), পাকিস্তান (১০৩ রেটিং) ও অস্ট্রেলিয়া (১০২ রেটিং)।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:54 PM ইংল্যান্ডকে টপকে সপ্তম স্থানে আফগানিস্তান • 3:26 PM এল ক্লাসিকোয় ইয়ামাল-এমবাপ্পে দ্বৈরথ • 1:30 PM ‘ডি থ্রি ট্রফি’ টি-টোয়েন্টি সংস্করণের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ • 1:15 PM ম্যাচ জিতিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ • 12:05 PM কানাডাকে হারিয়ে কমনওয়েলথ কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা • 11:45 AM ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে সরালো বিসিবি • 11:14 AM ৪ দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • 5:12 PM বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ • 4:55 PM ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার • 3:51 PM সাফের বাংলাদেশ দলে নতুন মুখ রোনান-মাহি