• খেলা

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

      প্রতিনিধি 24 November 2026 , 11:19:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    লিটন দাসকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    এতে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার; দলে ফিরেছেন জাকের আলী, খালেদ আহমেদ, ইয়াসির রাব্বি ও নাইম শেখ।

    আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে সিরিজের ১ম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ডিসেম্বর (গকেবেরহা) ও ৭ ডিসেম্বরে (কেপটাউন)।

    সবগুলো খেলাই হবে দিবারাত্রির। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচগুলো।

    বাংলাদেশ দল:

    লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:19 AM দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা • 5:44 PM টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ • 4:50 PM টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ • 3:07 PM জাতীয় স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর • 3:01 PM বৃষ্টিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টসে বিলম্ব • 11:59 AM শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ • 4:58 PM তুরস্কে ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ • 4:07 PM ক্রীড়াবিদদের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইড চুক্তি • 3:25 PM এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান লড়াই • 1:53 PM জানুয়ারি থেকে ভাতা পাবেন ২০০ সাবেক খেলোয়াড়: ক্রীড়া প্রতিমন্ত্রী