...
  • খেলা

    টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার

      প্রতিনিধি 25 August 2026 , 11:49:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে দেশের পথে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টে ডারউইনে ঐতিহাসিক ৯ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ম্যাকায়ে ইনিংসে হারলেও বিশ্বসেরা টেস্ট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করাকে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

    পয়েন্ট তালিকায় চার নম্বরে থেকে বাংলাদেশের ডাব্লিউটিসি ফাইনালের স্বপ্ন বেশ উজ্জ্বল। এ বিষয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব ভালো অবস্থানে আছি। আমাদের হাতে সামনে আরও গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ রয়েছে, দেখা যাক কী হয়।’

    অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্স আকস্মিক কোনো ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি শুধু অস্ট্রেলিয়া টেস্টের নয়। আপনারা যদি পাকিস্তানের বিপক্ষে আগের টেস্ট সিরিজ কিংবা তার আগের ম্যাচগুলো দেখেন, আমরা এখন নিয়মিত টেস্ট জিতছি। ২০০০ সাল থেকে পরিসংখ্যানের দিকে তাকালে এবং শেষ দুই বছরের সঙ্গে তুলনা করলে বলতে হবে, বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক দূরে এগিয়ে এসেছে।’

    বাংলাদেশ দলকে এখনও একটি পরিপূর্ণ দল বলতে নারাজ বাশার, তবে টাইগাররা শক্ত বার্তা দিতে পেরেছে জানিয়ে তিনি বলেন, ‘আমি বলতে পারব না যে টেস্ট দল হিসেবে আমরা এখনই খুব অসাধারণ কোনো দল হয়ে গেছি। আমার মনে হয় আমাদের এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তবে আমরা বিশ্ব ক্রিকেটে নিজেদের একটি শক্ত বার্তা তৈরি করতে পেরেছি।’

    অস্ট্রেলিয়া সফরের মূল উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচক, ‘অস্ট্রেলিয়ায় আসার আগে আমরা একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম- যখন আমরা দেশে ফিরব, তখন একটি নির্দিষ্ট স্তরের সম্মান বা শ্রদ্ধা নিয়ে ফিরতে চাই। আমার মনে হয় আমরা সেই সম্মান অর্জন করে মাথা উঁচু করেই দেশে ফিরতে পারছি।’

    দ্বিতীয় টেস্টের কন্ডিশন ও হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে বাশার বলেন, ‘অস্ট্রেলিয়া কিছুটা ঝুঁকি নিয়েছিল। তারা এমন এক পেস বান্ধব উইকেট তৈরি করেছিল যেখানে ম্যাচ যেকোনো একদিকে যেতে পারত। আমরা যেমন মাঝে মাঝে স্পিন ট্র্যাক তৈরি করি, তারা তেমনই ফাস্ট ট্র্যাক বানিয়েছিল। দুর্ভাগ্যবশত টস তাদের পক্ষে গেছে এবং তা তাদের সাহায্য করেছে। তবে আমাদের ব্যাটিং আরও কিছুটা ভালো হতে পারত।’

    চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের আর মাত্র অল্প কিছু ম্যাচ বাকি রয়েছে, যার শুরুটা হবে চলতি বছরের শেষদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। অস্ট্রেলিয়ায় ১-১ ড্রয়ের ফলে রেটিং পয়েন্ট বেড়ে যাওয়ায় ওভালে হতে যাওয়া ফাইনালের টিকিট নিশ্চিত করতে লড়াই করে যাবে টাইগাররা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:58 PM রুয়েলের ৫ উইকেটের পর জয়ের সেঞ্চুরি, খুলনায় ১৭ উইকেটের দিন • 6:30 PM এক দিনে দুই জার্সি, বোকায় জোড়া গোলের পর আর্জেন্টিনায় ফ্লোরেস • 4:37 PM শৃঙ্খলা ভঙ্গ: জরিমানার মুখে তিন ক্রিকেটার • 2:12 PM ১৭ বছরে গোল করে কাভানের ইতিহাস • 1:51 PM ব্যক্তি বিশেষের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী • 12:54 PM ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক • 12:26 PM ঐতিহাসিক ম্যাচে ভারতের জালে এক হালি ব্রাজিলের • 12:10 PM ‘ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন’ • 11:55 AM ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের সাত, অপ্রতিরোধ্য স্পেনও • 11:43 AM ‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.