...
  • খেলা

    ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ

      প্রতিনিধি 23 July 2026 , 3:15:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিশ্বকাপে খেলোয়াড়দের পারফরম্যান্স অনেকের অবস্থান বদলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    সেই মূল্যায়নের ভিত্তিতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ ফুটবল বিশেষজ্ঞদের মতামত নিয়ে ২০২৬ সালের ব্যালন ডি’অরের সম্ভাব্য শীর্ষ দাবিদারদের তালিকা প্রকাশ করেছে। তালিকার প্রথম পাঁচে রয়েছেন স্পেনের রদ্রি ও লামিন ইয়ামাল, আর্জেন্টিনার লিওনেল মেসি, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

    বিশ্লেষকদের মতে, বিশ্বকাপজয়ী স্পেনের মিডফিল্ডার রদ্রিই এখন সবচেয়ে এগিয়ে। দীর্ঘদিনের চোট কাটিয়ে বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিনি। পুরো টুর্নামেন্টে স্পেনের মাঝমাঠকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। বিশ্বকাপের এই পারফরম্যান্সের সঙ্গে ক্লাব মৌসুমের ধারাবাহিকতা মিলিয়ে রদ্রিকে এখন ব্যালন ডি’অরের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

    বিজ্ঞাপন

    দ্বিতীয় স্থানে রয়েছেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই অসাধারণ মৌসুম কাটিয়েছেন তিনি। বার্সেলোনার হয়ে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করার পাশাপাশি জিতেছেন লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ। বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর পারফরম্যান্স করে স্পেনের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ইয়ামাল। বয়সের তুলনায় তার পরিপক্বতা এবং ধারাবাহিক পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদারে পরিণত করেছে।

    তৃতীয় স্থানে রাখা হয়েছে লিওনেল মেসিকে। ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার অধিনায়ক নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের কারণে মেসির সম্ভাব্য নবম ব্যালন ডি’অর জয়ের পথ কিছুটা কঠিন হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ৩৬ গোল করেছেন তিনি এবং দলকে লিগ ও কাপ দুই শিরোপাই জিততে সহায়তা করেছেন। বিশ্বকাপেও ছয় গোল করে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন কেইন। ব্যক্তিগত পরিসংখ্যান এবং ক্লাব সাফল্যের বিচারে তিনিও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.