...
  • খেলা

    লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

      প্রতিনিধি 20 July 2026 , 3:34:26 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধে ওঠেছে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ।গতকাল রবিবার যে কারণে তাকে তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া স্বত্ত্বেও বোর্ডের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

    বিজ্ঞাপন

    মূলত জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর বিসিবিকে না জানিয়ে লিটনের চীন ভ্রমণের বিষয়টি ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কুঁচকির ইনজুরির পুনর্বাসনের জন্য আগামী ২০ জুলাই লিটনের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। যে চোটের কারণে তিনি জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও অংশগ্রহণ করতে পারছেন না।

    বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, শুনানিতে লিটন তার বক্তব্য উপস্থাপন করেছেন। বিষয়টি নিয়ে এখন মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে সত্যতা যাচাই করবে বোর্ড। তবে প্রাথমিকভাবে লিটনের বক্তব্যে অসংগতি খুঁজে না পাওয়ায় কিছুটা নমনীয় বোর্ড।

    আলমগীরের ভাষ্যমতে, লিটনের দীর্ঘ ক্যারিয়ারে বড় কোনো শৃঙ্খলা ভঙ্গের রেকর্ড নেই। সম্ভবত লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে না পারার হতাশা থেকেই এমনটা ঘটেছে, তবে এটিকে স্রেফ যোগাযোগের ঘাটতি হিসেবে দেখলেও চুক্তির শর্ত অনুযায়ী এটি একটি বিচ্যুতি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:39 AM মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির গোল উৎসব 5:55 PM ঢাকায় হতে যাচ্ছে ৫ জাতির হকি টুর্নামেন্ট: ইশতিয়াক সাদেক 5:31 PM লিস্টার ছেড়ে আজারবাইজান ক্লাবে যাচ্ছেন হামজা! 4:51 PM টরন্টো উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ 4:29 PM “৫ আগস্ট জনগণের বিজয়ের দিন, ২৫ কোটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার লক্ষ্য পূরণ করতে হবে” 4:13 PM বাংলাদেশ সিরিজের আগে পেসারকে হারাল অস্ট্রেলিয়া 4:01 PM আলভারেজকে পেতে মাদ্রিদে গেলেন বার্সেলোনার কর্মকর্তা 3:09 PM দাবানলে বিপর্যস্ত মাদ্রিদের পাশে দাড়ালেন মেসি 2:56 PM সৈকতের চুক্তি নবায়ন না করার কারণ জানাল বিসিবি 12:15 PM নতুন গন্তব্যে কেপ ভার্দের কোচ বাবিস্তা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.