• খেলা

    টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

      প্রতিনিধি 9 July 2026 , 1:16:03 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজ হার এড়ানোর মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।

    টস জিতে বোলিং নেওয়ার কারণ জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আগের ম্যাচে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছেন। বিশেষ করে পেসাররা ভালো ছন্দে ছিলেন এবং প্রথম ১০ ওভারের মধ্যেই বেশ কয়েকটি উইকেট তুলে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই আগে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    ব্যাটিং প্রসঙ্গে মিরাজ বলেন, টপ অর্ডারে ভালো জুটি গড়া প্রয়োজন। দীর্ঘদিন পর খেলতে নামায় এমন সমস্যা হতে পারে, তবে দল বিশ্বাস করে দ্রুতই উন্নতি করতে পারবে।

    সিরিজ হার এড়াতে বাংলাদেশকে এই ম্যাচ জিততেই হবে। যদিও প্রথম ওয়ানডেতে খুব বাজেভাবে হেরেছিল টাইগাররা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন জয়ের খোঁজে মিরাজের দল। যদিও জিম্বাবুয়ের মাটিতে ২০২২ সালে খেলা সবশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।

    বাংলাদেশ একাদশ:

    তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

    জিম্বাবুয়ে :

    বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:55 PM অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ • 4:03 PM সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে! • 3:27 PM আবাহনীর পর ফিফা নিষেধাজ্ঞায় আরামবাগ • 12:22 PM মেন্ডিসের ঝড়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা • 11:51 AM আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন • 11:43 AM বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের • 6:17 PM র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে বাংলাদেশের সোবহানা • 4:20 PM বিশ্বরেকর্ড গড়লেন লিটন • 12:27 PM ইংল্যান্ড থেকেই খুঁজে আনা হবে ভবিষ্যতের ‘হামজা’ • 12:10 PM বাইরে ক্ষেপণাস্ত্র আতঙ্ক, মাঠে রোনালদোর গোল