• খেলা

    শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

      প্রতিনিধি 22 November 2026 , 11:40:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নাটকীয় এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে বাংলাদেশের জয়ের নায়ক হয়েছেন ইকবাল হোসেন ইমন।

    ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান ‘এ’ দল। শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে আঘাত হানেন রিপন মন্ডল। দলীয় ২৮ রানে হাসান ইসাখিলকে ফেরানোর পর আরেক ওপেনার ইমরান মীরকেও সাজঘরে পাঠান তিনি। এরপর ৬৬ রানে আব্দুল রসুলকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। ভাঙে ৩০ রানের জুটি। দলীয় ৮৭ রানে রিপনের তৃতীয় শিকারে পরিণত হন ফয়সাল খান।

    পেসারদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন স্পিনাররাও। ১০৮ রানে পঞ্চম উইকেট হারায় আফগানিস্তান। শেষ দিকে ইমন একটি এবং মোহাম্মদ রুবেল দুটি উইকেট তুলে নিলে ১৭৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’ দলের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিপন মন্ডল। এ ছাড়া সাইফ হাসান, মোহাম্মদ রুবেল ও ইকবাল হোসেন ইমন দুটি করে উইকেট শিকার করেন।

    ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ইয়াসির আলী ও পারভেজ হোসেন মিলে ৫৬ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তবে ব্যক্তিগত ৩৩ রানে ইমন আউট হওয়ার পর ব্যাটিংয়ে ধস নামে। ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ ‘এ’ দল।

    সেখান থেকে সাব্বির রহমান ও সাইফউদ্দিনের ৪৯ রানের জুটি দলকে লড়াইয়ে ফেরায়। ২৮ রান করে সাব্বির বিদায় নিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে জয়ের পথ কঠিন করে তোলে দলটি।

    তবে শেষ পর্যন্ত হাল ছাড়েননি ইমন। টানা চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তাঁর বীরত্বেই ১ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:40 AM শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ • 6:07 PM জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর • 2:35 PM ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার • 1:49 PM এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ • 1:24 PM এশিয়া কাপে বিকেলে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি বাংলাদেশ ‘এ’ • 11:52 AM ৯৮৬তম গোল করেও হতাশ রোনালদো, আল আহলির কাছে হার আল নাসরের • 11:45 AM সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা • 4:29 PM এক ইনিংসে আট ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড • 12:56 PM বাবা কারাগারে, মাঠে আলো ছড়াচ্ছেন রবিনিও জুনিয়র • 12:41 PM কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল