• খেলা

    বিশ্বকাপের ট্রফি বিক্রি করতে বাধ্য হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা

      প্রতিনিধি 1 August 2026 , 11:47:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    একসময় অন্যতম ব্যয়বহুল ডিফেন্ডার ছিলেন তিনি। বিশ্বকাপ জিতেছেন, খেলেছেন ইউরোপের শীর্ষ ক্লাবেও। কিন্তু দীর্ঘ আইনি লড়াই ও আর্থিক টানাপোড়েনের পর এবার ২০১৮ বিশ্বকাপ জয়ের স্মারক; নিজের বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাও নিলামে বিক্রি করতে হলো ফ্রান্সের ডিফেন্ডার বেনজামিন মেন্ডিকে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম গোল ডটকমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের আয়োজিত ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট–২’-এ বিক্রি করা হয় মেন্ডির ব্যক্তিগত সংগ্রহে থাকা বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাটি।

    ৩৮ দফা বিডের পর ট্রফিটি বিক্রি হয় ৬২ হাজার ২০০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৭৬ লাখ টাকা।

    এটি মূল ফিফা বিশ্বকাপ ট্রফি নয়; বিশ্বকাপজয়ী প্রতিটি ফুটবলারকে ব্যক্তিগত স্মারক হিসেবে দেওয়া সরকারি রেপ্লিকা। প্রায় ৩৮ সেন্টিমিটার উচ্চতার এই ট্রফিতে ২০১৮ সালের বিশ্বকাপ জয়ের স্মারক খোদাই করা ছিল। নিলামের সময় এর সঙ্গে মেন্ডির স্বাক্ষরযুক্ত সত্যতা যাচাইয়ের সনদও দেয়া হয়।

    একই নিলামে লিওনেল মেসি, পেলে এবং বিশ্ব ফুটবলের আরও কয়েকজন কিংবদন্তির ব্যবহৃত ও স্বাক্ষরিত স্মারকও বিক্রির জন্য তোলা হয়েছিল। ফলে সংগ্রাহক ও ফুটবলপ্রেমীদের মধ্যে নিলামটি ব্যাপক আগ্রহের জন্ম দেয়।

    মেন্ডির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘ আইনি লড়াইয়ের ছায়া। ২০২১ সালে যুক্তরাজ্যে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তার ক্যারিয়ার কার্যত থমকে যায়। প্রায় দুই বছর বিচারিক প্রক্রিয়ার মধ্যে থাকার পর শেষ পর্যন্ত সব অভিযোগ থেকে খালাস পান তিনি। তবে এই সময় আইনি ব্যয় এবং মাঠের বাইরে কাটানো দীর্ঘ সময় তার আর্থিক অবস্থায় বড় প্রভাব ফেলে।

    বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সেই সংকট সামাল দিতে একসময় নিজের বাড়ি, বিলাসবহুল গাড়ি ও দামি ঘড়িসহ একাধিক সম্পদ বিক্রি করেছিলেন মেন্ডি। ম্যানচেস্টার সিটিতে খেলাকালে যেখানে তার মাসিক আয় ছিল প্রায় ৫ লাখ পাউন্ড, বর্তমানে পোল্যান্ডের ক্লাব পোগন শেচিনে তার বেতন প্রায় ১০ হাজার পাউন্ড।

    অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পর ক্যারিয়ার নতুন করে গড়ার চেষ্টা করেছেন মেন্ডি। তবে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রির নেপথ্যে আর্থিক সংকটের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এলেও, এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই বিশ্বজয়ী ফুটবলার।

    বিশ্বকাপের ইতিহাসে এসব ঘটনা দেখিয়েছে, ফুটবল মাঠের লড়াইয়ের বাইরে রাজনৈতিক টানাপোড়েন, সাংগঠনিক বিরোধ কিংবা প্রতিনিধিত্বের প্রশ্নও অনেক সময় বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরকে প্রভাবিত করেছে। সাম্প্রতিক বিতর্ক মিটে গেলেও সেই ইতিহাস আবারও আলোচনায় উঠে এসেছে।

    সূত্রঃ গোল ডটকম

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    7:08 PM তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: আমিনুল হক 4:26 PM এশিয়ান গেমসের ক্যাম্প শুরু, ২ প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ 3:41 PM ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যানচেস্টারের শ্রেষ্ঠত্বের লড়াই 3:20 PM দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান 1:26 PM সাবালেঙ্কার ‘থ্রি-পিট’ স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা 1:14 PM আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড় 12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা