• খেলা

    ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

      প্রতিনিধি 1 October 2026 , 3:16:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    কোনো কারণ না জানিয়েই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘সময়মতো’ সবাইকে কারণ জানাবেন। উয়েফা নেশন্স নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমন সিদ্ধান্তে তিনি রয়েছেন ফেডারেশনের নিষেধাজ্ঞার শঙ্কায়।

    ইএসপিএন জানিয়েছে, পর্তুগালের ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধিতে অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকার জন্য এক থেকে ছয় মাসের নিষেধাজ্ঞার বিধান রয়েছে। পেশাদার খেলোয়াড়দের ৫০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানাও করা হতে পারে।

    কোপেনহেগেনে সংবাদ সম্মেলেনে প্রধান কোচ হোর্হে জেসুস স্পষ্ট করে জানান, তিনি একাই দল নির্বাচন করেন এবং রোনালদোকে জানিয়েছিলেন শুরুর একাদশে তিনি থাকছেন না, তবে বদলি হিসেবে মাঠে নামতে পারেন।

    এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার পারকেন স্টেডিয়ামে দলের অনুশীলনেও অংশ নেননি রোনালদো। পরে কোচের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং এরপরই ক্যাম্প ছাড়েন তিনি। পরে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সার সঙ্গে বৈঠক করেন রোনালদো।

    এর আগে, মঙ্গলবার অনুশীলন অনুপস্থিত ছিলেন তিনি। পরে দলের অনুশীলন-সংক্রান্ত হালনাগাদ তথ্যে দেখা যায়, অনুশীলনে ফিরেছেন জোয়াও ফেলিক্স। অন্যদিকে বৃহস্পতিবারের ম্যাচে খেলতে না পারা ফ্রান্সিসকো কনসেইসাও এবং রোনালদো অনুশীলনে ছিলেন না।

    রোনালদোর অনুপস্থিতি নিশ্চিত হওয়ায় বৃহস্পতিবার কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না। এরপর রোববার নেশনস লিগে পর্তুগালের বিপক্ষে খেলতে যাবে নরওয়ে।

    দুই ম্যাচের এই সূচিতে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে ছাড়াই দল সামলাতে হবে জেসুসকে। একই সঙ্গে রোনালদোর বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না, সেটিও বিবেচনা করছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:16 PM ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো • 1:51 PM সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি • 1:01 PM ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর • 11:56 AM বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু • 11:37 AM বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান • 11:32 AM ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান • 6:54 PM জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক • 6:46 PM পার্বত্য অঞ্চলে ক্রিকেটের সুপ্ত প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ • 3:03 PM রোনালদোকে নিয়ে পর্তুগাল শিবিরে নতুন অস্বস্তি • 12:06 PM রোদ দেখে খুশি, ম্যাচ খেলার আশা বাংলাদেশের