...
  • খেলা

    দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

      প্রতিনিধি 19 August 2026 , 2:03:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

    প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দলে আরও রয়েছেন নাঈম শেখ, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও নাঈম হাসানের মতো খেলোয়াড়রা।

    প্রথম চার দিনের ম্যাচ ২৩ থেকে ২৬ আগস্ট প্রিটোরিয়ায় এবং দ্বিতীয় ম্যাচটি ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে, দ্বিতীয়টি ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে।

    জিম্বাবুয়ে ও নামিবিয়ার সাথে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা হওয়ায় এই সফরটি বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশ ‘এ’ দল :

    নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী আলিন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:54 PM যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে কখন • 4:29 PM স্কুলে ৪র্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক • 4:02 PM জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান • 2:45 PM কাল বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, পরিসংখ্যানে কে এগিয়ে • 12:26 PM মাহমুদউল্লাহর টর্নেডোর পর হারল বাংলাদেশ • 12:06 PM মেসির বিদায়বেলায় সব দূরত্ব ভুলে রোনালদোর উষ্ণ বার্তা • 11:19 AM ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা রামন ভেগার • 5:01 PM নিকো পাজই তাহলে আর্জেন্টিনার পরবর্তী ‘নম্বর টেন’ • 3:53 PM ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক • 2:00 PM শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, আবেগে ভাসলেন তারকারা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.