...
  • খেলা

    মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া

      প্রতিনিধি 25 July 2026 , 11:56:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চলা আলোচনা নতুন করে উসকে উঠলেও সেই জল্পনায় পানি ঢেলেছেন দেশটির সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তার বিশ্বাস, মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই। বরং যত দিন ইচ্ছা, তত দিন জাতীয় দলের হয়ে খেলে যাওয়া উচিত বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের।

    সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, ২০২৬ বিশ্বকাপের ফাইনালই হতে পারে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। সেই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। এরপর থেকেই মেসির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়।

    বিজ্ঞাপন

    তবে রোজারিও সেন্ট্রালের হয়ে নতুন মৌসুমের প্রথম ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ডি মারিয়া স্পষ্ট করে জানান, মেসির অবসর নিয়ে তিনি কোনো তাড়াহুড়ো দেখছেন না। তার ভাষায়, লিও যত দিন চাইবে, তত দিনই খেলা চালিয়ে যাওয়া উচিত। ৩৯ বছর বয়সেও মেসি প্রমাণ করেছেন, তিনি এখনো বিশ্বের সেরা ফুটবলারদের একজন, এমনকি ফুটবল ইতিহাসেরও অন্যতম সেরা। ডি মারিয়ার মতে, জাতীয় দলকে দেয়ার ক্ষেত্রে মেসির সামর্থ্যের কোনো সীমা নেই।

    শুধু মেসিই নন, জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিকেও দায়িত্বে থেকে যাওয়ার আহ্বান জানিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই উইঙ্গার। তিনি বলেন, বর্তমান আর্জেন্টিনা দল বা ‘স্কালোনেতা’র প্রকৃত নেতা স্কালোনিই। তার নেতৃত্বেই জাতীয় দল নতুন উচ্চতায় পৌঁছেছে এবং একই সঙ্গে ভবিষ্যতের জন্য প্রতিভাবান এক নতুন প্রজন্মের ফুটবলার তৈরি হচ্ছে। তাই একজন আর্জেন্টাইন হিসেবে তিনি চান, স্কালোনি দায়িত্বে বহাল থাকুন। যদিও শেষ সিদ্ধান্ত কোচের নিজের, তবু জাতীয় দল ছেড়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নেয়া সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

    বিশ্বকাপ চলাকালে প্রতিটি ম্যাচ গভীর আবেগ নিয়ে উপভোগ করেছেন বলেও জানান ডি মারিয়া। তিনি বলেন, প্রতিটি ম্যাচেই দলের জন্য দুশ্চিন্তা হয়েছে, আবার তাদের পারফরম্যান্সে গর্বও অনুভব করেছেন। শেষ পর্যন্ত জাতীয় দলের সব খেলোয়াড়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের প্রচেষ্টা ও আত্মনিবেদন আর্জেন্টিনার সমর্থকদের কাছে সব সময়ই বিশেষ হয়ে থাকবে।

    সূত্র: টিএনটি স্পোর্টস

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.