• খেলা

    মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

      প্রতিনিধি 23 September 2026 , 6:36:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ টুর্নামেন্টের তৃতীয় আসরেও অংশ নেবে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে প্রায় সবগুলো দেশই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খেলবে। থাকবেন বড় তারকা ক্রিকেটাররাও।

    পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার থেকে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের মঈন আলীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ৩-১৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

    এবারের আসরের জন্য বাংলাদেশ শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে বাংলাদেশ স্কোয়াড সাজিয়েছে। যেখানে নাসির হোসেন, রুবেল হোসেন, রনি তালুকদার ও ইমরুল কায়েসদের মতো তারকা ক্রিকেটারদের রাখা হয়েছে। বুধবার স্কোয়াড ঘোষণা করছে বাংলাদেশ চ্যাম্পিয়নস।

    বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হবে। ৫ অক্টোবর রাত সাড়ে নয়টায় বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। একদিন বিরতির পর বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশের তৃতীয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

    এরপর ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।

    বাংলাদেশ চ্যাম্পিয়নস স্কোয়াড

    মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    6:36 PM মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা 4:30 PM রিয়ালের মুখ থেকে বার্সার ছিনিয়ে আনা কে এই হাফিজ 3:03 PM এশিয়ান গেমসে ব্যর্থতার রিপোর্ট যাবে বিসিবি সভাপতির কাছে 2:37 PM ছয় বছর পর ম্যারাডোনার মৃত্যুতে নতুন তত্ত্ব 2:17 PM নারী রেফারিকে অপমান করে চাকরি হারালেন হিগুয়েনের ভাই 12:23 PM হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারালেন নেইমার 11:49 AM স্কালোনির সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তির প্রস্তাব আর্জেন্টিনার 11:22 AM নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন 11:18 AM তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় 5:47 PM এশিয়ান গেমসে বাংলাদেশের ১ম পদক নিশ্চিত করলেন জিন্নাত