• খেলা

    দুই এজেন্টের লড়াইয়ে আটকে রিয়ালের নতুন তারকার ঘোষণা

      প্রতিনিধি 3 August 2026 , 12:00:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আইভরি কোস্টের তারকা ফুটবলার ইয়ান দিয়োমান্দের স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা ছিল দ্রুতই। জার্মান ক্লাব আরবি লাইপজিগ ও স্প্যানিশ ক্লাবটির মধ্যে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। প্রস্তুত হয়ে আছে প্রয়োজনীয় কাগজপত্রও। তবে দুই এজেন্ট প্রতিষ্ঠানের দ্বন্দ্বে আপাতত আটকে গেছে পুরো প্রক্রিয়া।

    স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, আইভরিকোস্টের এই তরুণ উইঙ্গারের প্রতিনিধিত্বের অধিকার নিয়ে বিরোধে জড়িয়েছে ম্যাক্সিডেল ম্যানেজমেন্ট ও রক নেশন। বিষয়টি এখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে পৌঁছেছে।

    ম্যাক্সিডেলের মালিক সাবেক আইভরিয়ান ফুটবলার ম্যাক্স গ্রাদেল। গত বছর লেগানেস থেকে দিয়োমান্দেকে লাইপজিগে নেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল প্রতিষ্ঠানটির। তাদের দাবি, খেলোয়াড়ের হয়ে দলবদলের আলোচনা চালানোর বৈধ অনুমতি এখনো তাদেরই রয়েছে।

    কয়েক মাস আগে অবশ্য দিয়োমান্দের প্রতিনিধিত্বের দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী প্রতিষ্ঠান রক নেশন। সংগীতশিল্পী জে-জেডের মালিকানাধীন প্রতিষ্ঠানটির সঙ্গেই আলোচনা চালিয়েছে রিয়াল মাদ্রিদ। এতেই চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ফিফায় আবেদন করেছে ম্যাক্সিডেল।

    বিজ্ঞাপন

    দুই প্রতিষ্ঠানের এই বিরোধ শুধু এজেন্টদের অভ্যন্তরীণ বিষয়েই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়েছে লাইপজিগ থেকে রিয়ালে দিয়োমান্দের দলবদলের নিবন্ধনেও। প্রতিনিধিত্বের অধিকার নিয়ে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ছাড়পত্র আটকে রাখতে পারে ফিফা। চরম পরিস্থিতিতে দলবদলের আবেদন প্রত্যাখ্যানের ক্ষমতাও রয়েছে সংস্থাটির।

    ক্লাবগুলোও এ ধরনের বিষয়ে বাড়তি সতর্ক থাকে। ভুল প্রতিনিধিকে কমিশনের অর্থ দেওয়া হলে পরবর্তী সময়ে শাস্তি কিংবা ক্ষতিপূরণের মুখে পড়ার আশঙ্কা থাকে। তাই ফিফার সিদ্ধান্ত না আসা পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাইছে না রিয়াল।

    ঘটনাটি সম্পর্কে আগে থেকে কিছুই জানত না মাদ্রিদের ক্লাবটি। তাদের বিশ্বাস, শেষ পর্যন্ত দলবদল সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না। লাইপজিগকে কত অর্থ এবং কীভাবে দেওয়া হবে, সেটি নিয়ে দুই ক্লাবের সমঝোতা প্রায় সম্পন্ন। দিয়োমান্দের ব্যক্তিগত চুক্তির কাগজপত্রও প্রস্তুত বলে জানিয়েছে এএস।

    জটিলতা কাটানোর একটি পথ হতে পারে সাময়িক নিবন্ধন। এজেন্টদের মধ্যে আর্থিক বিরোধের নিষ্পত্তি চলাকালে দিয়োমান্দেকে অস্থায়ী অনুমতি দিতে পারে ফিফা। সাধারণত প্রতিনিধিত্ব কিংবা চুক্তি নিয়ে বিরোধ থাকলেও খেলোয়াড়ের পেশাগতভাবে খেলার অধিকারকে অগ্রাধিকার দেয় সংস্থাটি। ক্ষতিপূরণের বিষয়টি পরে পৃথকভাবে নিষ্পত্তি করা হয়।

    রক নেশনের ফুটবল শাখায় ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিকের মতো তারকারাও আছেন। বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্রে ছুটি কাটানোর সময় প্রতিষ্ঠানটির নিউইয়র্ক কার্যালয় ঘুরে দেখেন দিয়োমান্দে। জে-জেডের একটি অনুষ্ঠানেও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

    বর্তমানে লাইপজিগে অবস্থান করছেন দিয়োমান্দে। রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখলেও ফিফার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁকেও অপেক্ষা করতে হচ্ছে। এখন দুই এজেন্ট প্রতিষ্ঠানের বিরোধ কত দ্রুত মেটে, তার ওপরই নির্ভর করছে রিয়ালের বহুল প্রতীক্ষিত ঘোষণাটি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:35 PM ভারতের টেস্ট দলে কাশ্মিরের পেসার আকিব নবি 12:17 PM খেলোয়াড় সংকটে বাতিল হলো বার্সেলোনার ম্যাচ 12:00 PM দুই এজেন্টের লড়াইয়ে আটকে রিয়ালের নতুন তারকার ঘোষণা 11:44 AM সাঁতরে স্পেনে যেতে গিয়ে প্রাণ হারালেন মরক্কোর নারী ফুটবলার 11:12 AM ইনফান্তিনোকে সরাতে ফিফা কাউন্সিলেই বিদ্রোহ 5:59 PM ঢাকা ছাড়ার আগে ফুচকার স্বাদ নিতে চান মধুমিতা 5:03 PM বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো 4:35 PM ‘ইংল্যান্ডকে হারানোর দিনই আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা হয়ে গেছে’ 4:11 PM রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে শিমুর সোনা জয় 3:48 PM ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা, যেভাবে রেহাই পেতে পারেন আর্জেন্টাইন তারকা