
প্রতিনিধি 15 October 2026 , 5:11:47 প্রিন্ট সংস্করণ
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার ক্যাটাগরিতে স্পন্সরশিপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের সিরিজের জন্য বোর্ডের ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে থাকবে ওয়েবভিত্তিক পরিবহন ব্যবস্থা ‘গাড়িবুক’।
এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার গাড়িবুকের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে বিসিবি। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সামনের টেস্ট সিরিজ পর্যন্ত এই চুক্তির মেয়াদ।
ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে স্পন্সরশিপ নেওয়ার জন্য বিসিবিকে ২৫ লাখ টাকা দিয়েছে গাড়িবুক।
এই চুক্তির অংশ হিসেবে সামনের সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টিম বাসে থাকবে গাড়িবুক প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং। ঢাকা ও সিলেটে গাড়িবুকের লোগো সম্বলিত বাসেই হোটেল থেকে মাঠে যাতায়াত করবে দুই দল।