...
  • খেলা

    বিগ ব্যাশের দুই দলের নজরে নাহিদ রানা

      প্রতিনিধি 8 September 2026 , 12:38:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন বাংলাদেশের পেস বোলিং সেনসেশন নাহিদ রানা। তবে এর মধ্যেই তরুণ এই পেসারের সামনে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের এই পেসারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস।

    সোমবার (৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে দেশের ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, দুই দলের সঙ্গেই সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তবে ডিসেম্বর-জানুয়ারির এই টুর্নামেন্টে নাহিদের খেলা নির্ভর করছে তার সুস্থতা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্রের ওপর।

    বিজ্ঞাপন

    পাঁজরের পাশের পেশিতে চোটের কারণে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি নাহিদ। খেলার চাপ সামলানোর বিষয়টি বিবেচনায় রেখে তাকে এশিয়ান গেমসের দলেও রাখা হয়নি। ধীরে ধীরে বোলিং শুরু করলেও আপাতত পুরোপুরি সুস্থ হয়ে ওঠাই তার প্রধান লক্ষ্য।

    ছাড়পত্রের বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। দেশের আরেকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনাপত্তিপত্রের জন্য আবেদন করেননি নাহিদ। বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আগে সে সুস্থ আছে কি না সেটা দেখতে হবে।’ বোর্ডের আশা, অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরতে পারবেন এই পেসার।

    এর আগে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইটও নাহিদের বিগ ব্যাশে খেলার সম্ভাবনার কথা বলেছিলেন। তার ধারণা, অস্ট্রেলিয়ার দর্শকেরা হয়তো এই টুর্নামেন্টেই নাহিদকে দেখার সুযোগ পাবেন।

    তবে সামনে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় নাহিদকে নিয়ে সতর্ক থাকতে হচ্ছে বিসিবিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচির মধ্যে তাকে বিগ ব্যাশে খেলার ছাড়পত্র দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত এখনো বাকি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 PM বিগ ব্যাশের দুই দলের নজরে নাহিদ রানা 12:27 PM রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ 5:22 PM এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা 4:05 PM ভারতে দূরপাল্লা সাঁতারে বাংলাদেশের চার পদক 1:48 PM চেলসিকে হারিয়ে লন্ডন ডার্বিতে আর্সেনালের জয়রথ 12:16 PM ইসরাইলি সেনাকে নিয়ে অ্যাডিডাসের বিজ্ঞাপন: বয়কটের ডাক 11:44 AM সমালোচনার মধ্যেও নির্বাচনে লড়বেন ইনফান্তিনো, জানাল ফিফা 11:18 AM বাড়তে পারে ভারত-পাকিস্তান লড়াই, আলোচনায় নতুন আসর 5:17 PM বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:26 PM পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.