• রাজনীতি

    ফ্যাসিস্টকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আমিনুল হক

      প্রতিনিধি 25 November 2026 , 5:10:17 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ফ্যাসিস্টকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল ও কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা সহ সারা বাংলাদেশের অনেক জায়গায় ফ্যাসিস্টদের উৎপাত বেড়ে গেছে এবং তা দৃঢ় হাতে বন্ধ করতে হবে। এ লক্ষ্যে সরকারি দল, বিরোধী দল এবং তরুণ ও আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টের উৎপত্তি দেখতে না চাওয়ার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসে তারা আর ফিরে যেতে চান না। দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখতে সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

    যুব ও যুব-নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি, কেয়ার গিভিং এবং মোবাইল সার্ভিসিংয়ের মতো প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় গরুর ও হাঁস-মুরগির খামার থাকাদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উৎসাহিত করে তিনি জানান, আগে যেখানে বায়োগ্যাস নির্মাণে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেওয়া হতো, তা বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় খামার থাকলে নিজস্ব চাহিদা মিটিয়ে আশপাশের পরিবারগুলোতেও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ছোট ছোট সভা করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও বাস্তবায়নে কাজ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

    অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সর্বশেষ সংবাদ
    • 5:10 PM ফ্যাসিস্টকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আমিনুল হক • 4:22 PM ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী • 1:54 PM দিয়েগা ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ • 11:57 AM ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি • 6:59 PM আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় • 6:41 PM ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী • 3:34 PM সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন • 11:25 AM ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ সুলিভান • 11:19 AM দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা • 5:44 PM টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ