
প্রতিনিধি 8 September 2026 , 12:27:52 প্রিন্ট সংস্করণ

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হচ্ছে ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এলিট এই প্রতিযোগিতার ২০২৬-২৭ মৌসুমের লিগপর্বের প্রথম ম্যাচদিবসে তিন দিনে মাঠে নামবে ৩৬টি দল। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার হবে মোট ১৮টি ম্যাচ।

শুরুর রাতেই বড় আকর্ষণ রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের লড়াই। একই রাতে পোর্তোর মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। পরের রাতে রয়েছে লিভারপুল-আতলেটিকো মাদ্রিদ এবং নাপোলি-আর্সেনাল ম্যাচ। বৃহস্পতিবার অভিযান শুরু করবে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড।