• খেলা

    নেইমারকে নিয়ে আনচেলত্তির বিস্ফোরক মন্তব্য

      প্রতিনিধি 15 September 2026 , 11:13:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    নেইমারের ব্রাজিল জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে এবার মুখ খুলেছেন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে দল পুনর্গঠনের পরিকল্পনা করছেন এই ইতালিয়ান কোচ।

    সিএনএন স্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার তার প্রতিভার কারণে বিশ্বকাপে থাকার যোগ্য ছিলেন। তবে জাতীয় দলে আর ফিরতে চান না বলে নেইমার নিজেই নিশ্চিত করেছেন। আনচেলত্তির ভাষ্য, ‘নেইমারের বিকল্প বের করা অসম্ভব। সে অসাধারণ এবং অনন্য প্রতিভা। কিন্তুর এখন সময় এসেছে তরুণ ব্রাজিলিয়ানদের দিকে মনোযোগ দেওয়ার।’

    ব্রাজিলের নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বিশেষ করে ২০০৮ সালে জন্ম নেওয়া প্রতিভাবান ফুটবলারদের পর্যবেক্ষণে রাখার কথা উল্লেখ করেন আনচেলত্তি। তবে দল পুনর্গঠনের এই প্রক্রিয়ায় শুধু জাতীয় দলের খেলোয়াড়দের নয়, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ দলের কোচদের সঙ্গেও কাজ করছেন তিনি। অলিম্পিক ও কোপা আমেরিকার মতো প্রতিযোগিতাগুলোকে সামনে রেখে খেলোয়াড়দের সঠিকভাবে কাজে লাগানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

    নেইমারের ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি জানান, আধুনিক ফুটবলে ব্যক্তিগত প্রতিভার চেয়ে দলীয় সমন্বয় বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, কোনো দল শুধু একজন তারকার ওপর নির্ভর করে সফল হতে পারে না। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা এখনো কাটেনি আনচেলত্তির। তবে তিনি মনে করেন, ব্রাজিলকে এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে,

    ‘বিশ্বকাপ আমাদের জন্য হতাশাজনক ছিল। আমরা আফসোস করি। কিন্তু এখন সামনে তাকানোর সময় এসেছে। পরবর্তী বিশ্বকাপের আগে নতুন প্রজন্মকে প্রস্তুত করার জন্য আমাদের হাতে সময় আছে।’

    এদিকে নেইমারের ফেরার সম্ভাবনাও নেই। ২০২৬ বিশ্বকাপের হতাশাজনক সমাপ্তির পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জাতীয় দলের হয়ে আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন সেলেসাওর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    11:13 AM নেইমারকে নিয়ে আনচেলত্তির বিস্ফোরক মন্তব্য 6:05 PM বিসিবির নতুন উদ্যোগ ‘বোলার হান্ট’, এক মঞ্চে পেসার-স্পিনার খোঁজার প্রস্তুতি 5:40 PM আন্তর্জাতিক সূচিতে হাসানকে হারিয়ে হতাশ কেন্ট 4:08 PM হ্যামস্ট্রিং চোটে আসিয়ান কাপ শেষ বিশ্বনাথের 12:39 PM তিন মাসে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস জভেরেভের 12:11 PM বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোলে উড়ে গেল প্রতিপক্ষ 11:45 AM মধ্যরাতে ক্যাটরিনার বাসায় রণবীর কাপুর 11:11 AM আসিফ আমলের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ-পদোন্নতির নথিপত্র দুদকে 7:08 PM তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: আমিনুল হক 4:26 PM এশিয়ান গেমসের ক্যাম্প শুরু, ২ প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ