...
  • খেলা

    ব্যক্তি বিশেষের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

      প্রতিনিধি 4 October 2026 , 1:51:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ব্যক্তি বিশেষের সিদ্ধান্তের কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পাশাপাশি ভবিষ্যতে কোনো ব্যক্তির সিদ্ধান্তের কারণে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার বার্তাও দেন তিনি।

    রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়া কার্ডপ্রাপ্তদের সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে আয়োজিত বৈঠকের আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

    এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল ও অন্যান্য খেলায় ভালো করতে পারেনি উল্লেখ করে আমিনুল হক বলেন, এবারের পারফরম্যান্স হতাশাজনক ছিল। এ বিষয়ে মূল্যায়নের জন্য কমিটি গঠন করা হয়েছে।

    তিনি বলেন, শুধু কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য নয়। পদকের জন্য লড়াই করতে চায় বাংলাদেশ। যেসব ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা বেশি, সেগুলো চিহ্নিত করে সরকার সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে।

    ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এশিয়ান গেমসে বাংলাদেশের এমন পারফরম্যান্স তারা আর দেখতে চান না। অলিম্পিকের মতো সর্বোচ্চ পর্যায়ের আসরে শুধু অংশগ্রহণ নয়, আগামী পাঁচ বছরে পদকের জন্য লড়াই করতে পারে— এমন ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

    ক্রীড়াবিদদের সহায়তার বিষয়ে তিনি বলেন, সরকার ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেবে। এর মাধ্যমে ভাতার পাশাপাশি পরিবহন, বীমা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সুবিধা দেওয়া হবে। বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। এতে ভাতাপ্রাপ্ত ক্রীড়াবিদদের পরিবারও উপকৃত হচ্ছে।

    এ ছাড়া খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করতেও সরকার কাজ করছে বলে জানান আমিনুল হক।

    তিনি বলেন, বর্তমানে ভাতা পাওয়া ৩০০ জনের মধ্যে ৩১ জনকে বাদ দেওয়া হয়েছে। প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের কার্যক্রম পর্যালোচনা করা হবে। যারা নিষ্ক্রিয় থাকবেন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।

    এদিকে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত চলছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এ তদন্তে মন্ত্রণালয় সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 1:51 PM ব্যক্তি বিশেষের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী • 12:54 PM ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক • 12:26 PM ঐতিহাসিক ম্যাচে ভারতের জালে এক হালি ব্রাজিলের • 12:10 PM ‘ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন’ • 11:55 AM ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের সাত, অপ্রতিরোধ্য স্পেনও • 11:43 AM ‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’ • 11:29 AM বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা • 5:35 PM মেসির আর্জেন্টাইন সেই সতীর্থ এখন সবজি বিক্রেতা • 4:18 PM রাতে ব্রাজিল-ভারত ঐতিহাসিক ম্যাচ, দেখবেন যেভাবে • 4:06 PM ট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.