• খেলা

    মেসির রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর ইতিহাস

      প্রতিনিধি 12 September 2026 , 3:21:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিওরেন্তিনার জার্সিতে অবশেষে জ্বলে উঠলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভেনেজিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন তরুণ। তাতেই লিওনেল মেসিকে পেছনে ফেলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ম্যাচে তিন গোল করা সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন হয়েছেন তিনি।

    মাস্তানতুয়োনোর বয়স এখন ১৯ বছর ২৮ দিন। এর আগে এই রেকর্ড ছিল মেসির। বার্সেলোনার হয়ে ২০০৭ সালের মার্চে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-৩ ড্রয়ের ম্যাচে হ্যাটট্রিক করার সময় মেসির বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। মেসির চেয়ে ২৩১ দিন কম বয়সে রেকর্ডটি নিজের করে নিয়েছেন মাস্তানতুয়োনো।

    এই কীর্তির পথে আরও তিন আর্জেন্টাইনকে পেছনে ফেলেছেন মাস্তানতুয়োনো। সাম্পদোরিয়ার হয়ে ১৯ বছর ৩৪৩ দিনে হ্যাটট্রিক করা মাউরো ইকার্দি, ইন্টার মিলানের হয়ে ২০ বছর ১৭ দিনে তিন গোল করা আন্তোনিও আনহেলিয়ো এবং রিয়াল মাদ্রিদের হয়ে ২০ বছর ৩৩৪ দিনে হ্যাটট্রিক করা গনসালো হিগুয়েন এখন রেকর্ড তালিকায় মাস্তানতুয়োনোর পেছনে।

    বিজ্ঞাপন

    ভেনেজিয়ার বিপক্ষে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল ফিওরেন্তিনা। ২২ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আকোর অ্যাডামস। তবে ম্যাচের ২৯ ও ৩০ তম মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন মাস্তানতুয়োনো।

    ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মাস্তানতুয়োনো। হ্যাটট্রিকের পাশাপাশি এক ম্যাচে একাধিক গোল করা ফিওরেন্তিনার সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ডও গড়েছেন এই তরুণ।

    ফিওরেন্তিনার জার্সিতে এটি মাস্তানতুয়োনোর পঞ্চম ম্যাচ। এতদিন গোলের দেখা না পেলেও গুরুত্বপূর্ণ সময়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন সাবেক রিভার প্লেট তারকা। তার তিন গোলেই নতুন মৌসুমে সিরি আ-তে প্রথম জয় পেল ফিওরেন্তিনা। এই জয়ে পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছে ইতালির ক্লাবটি।

    গত মাসে রিয়াল মাদ্রিদ থেকে ধারে ইতালিতে পাড়ি জমান মাস্তানতুয়োনো। ছয় বছরের চুক্তিতে মাদ্রিদে গেলেও প্রথম মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। রিয়ালের হয়ে গত মৌসুমে ৩৫ ম্যাচে মাত্র তিন গোল করেছিলেন মাস্তানতুয়োনো। ফিওরেন্তিনার হয়ে চলতি মৌসুমে মাত্র পাঁচ ম্যাচেই সেই সংখ্যাকে ছুঁয়ে ফেললেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:21 PM মেসির রেকর্ড ভেঙে মাস্তানতুয়োনোর ইতিহাস 3:07 PM ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: আমিনুল হক 11:45 AM রাজা হওয়ার সুযোগ পেয়েও ফুটবলকেই বেছে নিলেন গোলরক্ষক কামুরাসি 11:15 AM মিরাজের ঘূর্ণিতে আবারও গায়ানার জয় 6:18 PM স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ 4:04 PM বিশ্বকাপের মাত্র ৯ জন রেখে ব্রাজিলের নতুন দল ঘোষণা 1:27 PM ভারত ম্যাচের আগে দেশবাসীর দোয়া চাইলেন মারুফা 12:32 PM “পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ” 11:41 AM আজ বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত 11:30 AM সিপিএলে অভিষেকেই দুর্বার মিরাজ, তাহিরের রেকর্ডে গায়ানার জয়