• বিনোদন

    শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

      প্রতিনিধি 1 August 2026 , 4:36:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকাদের তালিকায় আছে রাশমিকা মান্দানা। অভিনেত্রী মূলত তেলুগু, কন্নড়, তামিল এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তবে ভালো নেই অভিনেত্রী। আসন্ন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না।

    জানা গেছে, সিনেমার একটি অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তার হিপ টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায়। অভিনেত্যরীকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা দ্রুত বিশ্রামে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অভিনেত্রী ‘রাণাবলী’ ও ‘মাইসা’ এই সুই সিনেমারত শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। কোন সিনেমাটির শুটিং করার সময় এই দুর্ঘটনা সেটা এখনও জানা যায়নি।

    চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত উচ্চমাত্রার শারীরিক অনুশীলনের মধ্যে থাকেন। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত বিরল বলেও মন্তব্য করেছেন তারা।

    এই চোটের কারণে আপাতত রাশমিকার সব ধরনের শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার পরই তিনি আবার ক্যামেরার সামনে ফিরতে পারবেন।

    প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করেন রাশমিকা। বর্তমানে স্বামীর সঙ্গেই ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-সহ একাধিক সিনেমায় এই জুটির রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:46 PM ৪৩ রান প্রয়োজন মুশফিকের • 3:17 PM নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে • 3:08 PM ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত • 12:28 PM জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী • 11:53 AM ব্যালন ডি’অরে ৫ নম্বরে থেকেও ইতিহাস মেসির • 11:42 AM ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে • 11:27 AM হ্যারি কেইনের ব্যালন ডি’অর জয় • 4:41 PM ২৬ দিনে তিন হ্যাটট্রিক, ত্রেসোল্ডিকে চায় জার্মানি ও ইতালি • 3:51 PM তামিমের এক ফোনেই চলে এসেছেন আইপিএল সঞ্চালক • 1:50 PM ২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে