• বিনোদন

    টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩

      প্রতিনিধি 19 October 2026 , 1:13:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে তিন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থানের কোটা রেলস্টেশনে ট্রেনে যাত্রার সময় তাদের আটক করা হয়।

    অভিযুক্তদের মধ্যে দুজন হরিয়ানার এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা। তাদের তিনজনেরই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

    এর আগে, অভিযুক্ত বন্দুকধারীদের প্রথম ছবি প্রকাশ্যে আসে। তাদের ধরতে মুম্বাই পুলিশ তল্লাশি অভিযান জোরদার করে। প্রকাশিত ছবির একটিতে দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজনের মাথায় ছিল কালো টুপি।

    বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারী সংস্থাগুলোর সন্দেহ, হামলায় অংশ নেওয়া বন্দুকধারীরা প্রশিক্ষিত ছিল। হামলার আগে তারা অভিনেতার চলাফেরার ওপর নজরদারি চালিয়েছিল।

    সূত্রের দাবি, টাইগার শ্রফের সাপ্তাহিক রুটিন পর্যবেক্ষণ করে হামলার পরিকল্পনা করা হয়েছিল। অভিনেতা প্রতি রবিবার জুহুর ফুটবল মাঠে যান—এ তথ্য জানতো হামলাকারীরা। মাঠ থেকে গাড়িতে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য তারা তার গতিবিধি অনুসরণ করছিল।

    গুলি চালানোর পর অভিযুক্তরা পূর্বপরিকল্পিত পথে পালিয়ে যায়। তারা মুম্বাইয়ের এসভি রোড ধরে ভিলে পার্লে ও আন্ধেরি হয়ে এগিয়ে যায়। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে তারা বোরিভালিগামী একটি ট্রেনে ওঠে।

    এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এড়াতে অভিযুক্তরা পরবর্তী সময়ে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাটে প্রবেশ করেছিল।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 1:13 PM টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩ • 12:15 PM ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • 11:42 AM নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ • 6:38 PM “সব ফেডারেশনকে বছরে ৩ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার” • 3:40 PM নারী দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা • 2:56 PM ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি • 1:17 PM পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির • 12:57 PM তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু • 11:36 AM মার্তিনেজের সফল অস্ত্রোপচার, ফেরার সময় জানালেন নিজেই • 11:26 AM মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়