• জাতীয়

    বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ

      প্রতিনিধি 16 September 2026 , 5:56:18 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ডিজেলের পরিবর্তে এবার বিদ্যুতে চলবে ট্রেন। এতে গতি বাড়বে ২০ শতাংশ। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে আসছে এই ইলেকট্রিক ট্রেন। ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইলেকট্রিক ট্রেন ২০৩১ সালে চালুর পরিকল্পনা রয়েছে।

    এ প্রকল্পসহ আরও ১২টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় হবে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি টাকা।

    এই তালিকায় রয়েছে মেট্রোরেল-৫-এর দক্ষিণ রুটও। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

    এ ছাড়া দেশের ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন ও উন্নত ব্যবস্থাপনার জন্য ১ হাজার ২৭৬ কোটি টাকার প্রকল্প এবং দেশের এইচআইভি/এইডস আক্রান্ত ১৭ হাজার ৭০০ রোগীসহ যক্ষ্মা ও ম্যালেরিয়ার চিকিৎসায় ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে।

    অন্যদিকে, রেল খাতেও বড় অঙ্কের ব্যয়ের প্রস্তাব রয়েছে। বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।

    এবারের একনেকে উপস্থাপিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের বড় অংশই ঋণনির্ভর।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ 5:29 PM খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার 3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার 12:34 PM ৩ অক্টোবর শুরু এনসিএল, মিরপুরে ৪ ম্যাচ 11:41 AM টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল 11:28 AM আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী 11:07 AM আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি 3:49 PM ‘নম্বর নাইন’ খুঁজে বেড়াচ্ছেন ডুলি 3:08 PM ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের চিঠি 11:50 AM জাতীয় দলের ক্যাম্পে ফিরে রোমাঞ্চিত জায়ান, নজর আসিয়ান কাপে