...
  • খেলা

    কাল বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, পরিসংখ্যানে কে এগিয়ে

      প্রতিনিধি 8 October 2026 , 2:45:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বাংলাদেশের ক্রিকেটে যোগ হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এত দিন দেশের বাইরে টেস্ট খেললেও নিরপেক্ষ ভেন্যুতে লাল বলের ক্রিকেটে নামা হয়নি বাংলাদেশের। সেই অপেক্ষার অবসান হচ্ছে আবুধাবিতে। আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টে প্রথমবারের মতো নিরপেক্ষ মাঠে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তানও পরিচিত, তবে দুই দলের আগের লড়াইয়ের ইতিহাসে আছে জয়-পরাজয়ের ভিন্ন স্বাদ।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও ম্যাচটি বাংলাদেশের জন্য আলাদা গুরুত্ব বহন করছে। কারণ, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও সাদা পোশাকে খেলার অভিজ্ঞতা নেই। এর আগে আমিরাতে যে ম্যাচগুলো খেলেছে বাংলাদেশ, সেগুলোর বেশির ভাগই হয়েছে দিবারাত্রির সংস্করণে।

    নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার ইতিহাসে বাংলাদেশও এবার নাম লেখাতে যাচ্ছে। এখন পর্যন্ত এই অভিজ্ঞতা হয়েছে ১১টি দলের। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড পাকিস্তানের। ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিরপেক্ষ মাঠে ৩৯টি টেস্ট খেলেছে তারা, যার ১৯টিতেই পেয়েছে জয়।

    পাকিস্তানের পর এই তালিকায় অস্ট্রেলিয়া। নিরপেক্ষ ভেন্যুতে ১৪টি টেস্ট খেলে ৭টিতে জয় পেয়েছে তারা। পাকিস্তান ও অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দল নিরপেক্ষ ভেন্যুতে ১০টির বেশি টেস্ট খেলেনি। সবচেয়ে কম ম্যাচ খেলা দল ভারত, মাত্র দুটি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম।

    আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাস অবশ্য খুব বেশি দীর্ঘ নয়। এখন পর্যন্ত দুই দল খেলেছে দুটি টেস্ট, দুটিই হয়েছে বাংলাদেশে। প্রথম দেখায় ২০১৯ সালে চট্টগ্রামে বড় ধাক্কা খেতে হয়েছিল স্বাগতিকদের। সেই ম্যাচে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানিস্তান।

    চার বছর পর অবশ্য হিসাবটা পুরো বদলে দেয় বাংলাদেশ। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানের বিশাল জয় তুলে নেয় তারা। ফলে দুই টেস্ট শেষে দুই দলের জয়ও সমান একটি করে।

    ব্যক্তিগত পরিসংখ্যানে দুই দলের লড়াইয়ে ব্যাট হাতে এগিয়ে আছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র দুই ইনিংসে ব্যাট করে দুটি শতকে ভর করে তার রান ২৭০। এরপরই আছেন মুমিনুল হক। চার ইনিংসে তার সংগ্রহ ১৯১ রান।

    বল হাতে অবশ্য আফগানিস্তানের বড় তারকা রশিদ খান সবার ওপরে। দুই ইনিংসে হাত ঘুরিয়ে দুটি ফাইফারের পাশাপাশি মোট ১১ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে তার পরেই অবস্থান করছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম, চার ইনিংসে যার শিকার ৮ উইকেট।

    টেস্টের পর আমিরাতেই ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে লাল বলের একমাত্র ম্যাচ শেষে আবুধাবি ও শারজায় জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্টের মতো এই সিরিজেও ‘স্বাগতিক’ হিসেবে থাকছে আফগানিস্তান।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 2:45 PM কাল বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, পরিসংখ্যানে কে এগিয়ে • 12:26 PM মাহমুদউল্লাহর টর্নেডোর পর হারল বাংলাদেশ • 12:06 PM মেসির বিদায়বেলায় সব দূরত্ব ভুলে রোনালদোর উষ্ণ বার্তা • 11:19 AM ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা রামন ভেগার • 5:01 PM নিকো পাজই তাহলে আর্জেন্টিনার পরবর্তী ‘নম্বর টেন’ • 3:53 PM ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক • 2:00 PM শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, আবেগে ভাসলেন তারকারা • 12:44 PM মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা • 12:04 PM মেসির বিদায়ে এনজোর কান্না, ফিরে এলো ১০ বছর আগের সেই চিঠি • 11:44 AM পর্তুগালের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান রোনালদো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.