• খেলা

    টেলিভিশন সিরিজে দেখা যাবে রোনালদোকে

      প্রতিনিধি 16 November 2026 , 12:42:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠের বাইরেও এক নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। এখন থেকে তাকে টেলিভিশন সিরিজে দেখা যাবে।

    ‘ডে ওয়ানস’ নামের একটি ফুটবলভিত্তিক কমেডি সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। সিরিজটি প্রচারিত হবে প্যারামাউন্ট প্লাসে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়েন লুইস। ১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে এক প্রতিভাবান তরুণ ফুটবলারকে ঘিরে।

    ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ করে ব্রেন্টফোর্ড এফসিতে যোগ দেয় সে। তবে সাফল্য ও খ্যাতি পাওয়ার পরও শৈশবের বন্ধুদের ভুলে যায় না তরুণ ফুটবলার। যারা তার সাফল্যের আগেও পাশে ছিল, তাদের নিয়েই এগিয়ে যাবে গল্প। সিরিজের নাম ‘ডে ওয়ানস’ বলতে মূলত জীবনের শুরু থেকে পাশে থাকা বন্ধু ও কাছের মানুষদের বোঝানো হয়েছে।

    সিরিজে ড্যামিয়েন লুইসকে দেখা যাবে ফুটবল এজেন্টের চরিত্রে। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। এ ছাড়া সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরিও যুক্ত হয়েছেন প্রকল্পটির সঙ্গে। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিরিজে নিজের চরিত্রেই দেখা যেতে পারে তাকে। ব্রিটিশ র‍্যাপার ডেভও থাকছেন অভিনয়শিল্পীদের তালিকায়।

    ‘ডে ওয়ানস’ পরিচালনা করছেন ‘কিংসম্যান’খ্যাত নির্মাতা ম্যাথিউ ভন। সিরিজটির প্রথম পর্বও পরিচালনা করেছেন তিনি। ‘বোরাট’ সিনেমার সঙ্গে যুক্ত থাকা ড্যান মাজের দায়িত্ব পালন করছেন শোরানার হিসেবে। সিরিজটির মূল ভাবনা এসেছে ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের কাছ থেকে।

    রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওর প্রথম টেলিভিশন প্রকল্প এটি। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তারা। এ ছাড়া ডাবলডি স্পোর্টস ও আর্চারি পিকচার্সও সিরিজটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:42 PM টেলিভিশন সিরিজে দেখা যাবে রোনালদোকে • 11:58 AM ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে • 11:47 AM ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের • 11:32 AM ১১ বছর পর মাঠে নেমে জাদু দেখালেন রোনালদিনহো • 11:25 AM ২০০ টাকায় মিলছে ফাইনালের টিকিট • 1:15 PM এশিয়া কাপ রাইজিং স্টারসের জন্য বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা • 1:03 PM বাংলাদেশ চাপ নিয়ে খেলার কারণে ভুল করেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী • 11:17 AM রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সিতে পরিবর্তন পর্তুগালের • 5:47 PM বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান • 4:28 PM বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা