...
  • খেলা

    ওয়ানডেতে তিন শতাধিক রান তুলল বাংলাদেশ

      প্রতিনিধি 9 November 2026 , 3:01:45 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ ‘বি’-এর ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলেছে বাংলাদেশ। দলের মোট রানের অর্ধেকেরও বেশি এসেছে আহসান আল মুমিনের ব্যাট থেকে।

    ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো হয়নি যুবাদের। দলীয় ৪১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। আব্দুল্লাহ আল মুহি ২২, এসকে জারিফ সিয়াম ৮ ও আলামিন হোসেন রনি করেন ৬ রান।

    এরপর একপ্রান্ত আগলে রেখে ইনিংস মেরামতের দায়িত্ব নেন আহসান আল মুমিন। তাকে সঙ্গ দেন অধিনায়ক ফরিদ হাসান ও অল রাফি। ফরিদের ব্যাট থেকে আসে ১৭ রান, আর রাফি করেন ২১ রান।

    তবে ইনিংসের মূল আকর্ষণ ছিলেন মুমিন। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের মোট ৩০৩ রানের মধ্যে একাই করেছেন ৫০ শতাংশের বেশি। ওয়ানডে ক্রিকেটে এটি তার দুর্দান্ত এক ব্যক্তিগত ইনিংস।

    শেষ দিকে দ্রুত রান তুলে দলের সংগ্রহ আরও সমৃদ্ধ করেন ফারহান সাদিক। মাত্র ৭ বলে ১৬ রান করেন তিনি, যেখানে ছিল দুটি ছক্কা। এ ছাড়া রোবিউল হাসান অনিকের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৪৫ রান। ৪৮ বলের ইনিংসটি সাজাতে তিনি মারেন ছয়টি চার।

    মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সাথনাকুমারন, সাইহির আসরাফ ও অলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন আররিয়ান ইস্কান্দার ও মুহাম্মদ নুরহানিফ।

    নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩০৩ রান। ফলে জয়ের জন্য মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য ৩০৪ রান।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:01 PM ওয়ানডেতে তিন শতাধিক রান তুলল বাংলাদেশ • 1:19 PM টেস্ট দলে ৪ বছর পর ফিরলেন নাঈম, নতুন মুখ মাহফিজুল • 1:04 PM লর্ডস থেকে সিলেট, ২১ বছরের পথচলায় মুশফিকের অনন্য অর্জন • 12:16 PM কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী • 11:49 AM ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ • 11:15 AM ৩৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ • 4:26 PM ক্যানসারে আক্রান্ত নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার • 12:18 PM কবে আসছেন হামজা-ফারহান, জানালেন দলের ম্যানেজার • 11:13 AM আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি • 5:59 PM ডিসেম্বরে নেপালে শুরু ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.