• খেলা

    আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

      প্রতিনিধি 15 July 2026 , 6:17:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বিসিবি সভাপতি হতে না হতেই আইসিসিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। এই কিংবদন্তিকে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এখন থেকে বিসিবির পাশাপাশি আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটিকেও নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। যেখানে তামিমের অধীনে কাজ করবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ড- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা।

    তামিমকে এই বড় দায়িত্বে পদায়নের কথা জানিয়েছে খোদ আইসিসি। বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট। তবে ক্রমশ বাড়তে থাকা এসব লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সেই সাথে প্রশ্নের মুখে ক্রিকেটারদের সুরক্ষাও। এসব সার্বিক বিষয় নিয়ে কাজ করবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি, যেখানে তামিমকে চেয়ারম্যান করা হয়েছে।

    বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়াও আছেন তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে। এছাড়া আরও আছেন ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ।

    এদিকে কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আইসিসি সভায়। সংস্থাটি বাংলাদেশকে নিয়ে জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।’

    তবে দুঃসংবাদ আছে শ্রীলঙ্কার জন্য। লঙ্কান বোর্ডকে দ্রুত নির্বাচিত কমিটি আনার তাগদা দিয়ে আইসিসি জানিয়েছে, আপাতত শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না। এদিকে আইসিসির সদস্যপদ–সংক্রান্ত মানদণ্ড লঙ্ঘনের কারণে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’ বা সতর্ক অবস্থায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কানাডার সদস্যপদ পুনর্বহালের জন্য বেঁধে দেওয়া হয়েছে শর্ত, যাদের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে।

    এছাড়া আর্থিক সংকটে ভোগা ওয়েস্ট ইন্ডিজকে সহায়তা হিসেবে ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দেড়শ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

    তামিমের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির পাশাপাশি আরও একটি কমিটি গঠন করা হয়েছে। তা হলো গভর্ন্যান্স রিভিউ কমিটি। সেখানে কাউকে চেয়ারম্যান করা হয়নি, সদস্য হিসেবে আছেন দেবজিত সাইকিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি ও আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:48 PM অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস • 4:40 PM বাংলাদেশকে ২৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত • 12:09 PM আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে কোমোর কাছে বিধ্বস্ত ইউনাইটেড • 11:45 AM আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিল বাংলাদেশ • 5:11 PM বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ • 3:18 PM নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: চট্টগ্রামে ফাইনাল, সিলেটে উদ্বোধনী ম্যাচ • 11:35 AM বাঁচা-মরার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ • 11:24 AM চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি • 6:20 PM চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রশিক্ষণের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 5:31 PM জাদুঘর থেকে মেসির কোটি টাকার জার্সি চুরি