...
  • খেলা

    হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের

      প্রতিনিধি 26 July 2026 , 1:08:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ ফিফা বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে দুর্দান্তভাবে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র। তার জোড়া গোলেও অবশ্য জয় পায়নি সান্তোস।

    ব্রাজিলিয়ান সিরি আ’র ম্যাচে শনিবার রাতে চাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে রয়েছে সান্তোস।

    এস্তাদিও উরবানো কালদেরায় পুরো ৯০ মিনিট মাঠে থেকে আক্রমণভাগে নেতৃত্ব দেন নেইমার। ম্যাচের ৩৬ মিনিটে তার গোলে লিড নেয় সান্তোস।

    বিরতির পর ৫১ মিনিটে সমতায় ফেরে চাপেকোয়েন্স। ৬২ মিনিটে জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সান্তোস। তবে শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতায় ফেরান নেইমার। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

    বিজ্ঞাপন

    ম্যাচে নেইমার শট নেন ৯টি, যার ৫টি ছিল লক্ষ্যে। দুটি গোলের পাশাপাশি সফাস্কোরে পেয়েছেন ৯.৪ রেটিং। প্রত্যাশিত গোল (এক্সজি) ছিল ১.২০।

    গোলের পাশাপাশি আক্রমণ গড়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। ৬২টি পাসের মধ্যে ৪৮টি সফলভাবে সম্পন্ন করেন। প্রতিপক্ষের অর্ধে ৫৯টি পাসের মধ্যে ৪৫টিই ছিল সফল। এছাড়া দুটি কী পাস দেন।

    ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায়ের পর এটি ছিল নেইমারের প্রথম ম্যাচ। জাতীয় দলের হতাশা কাটিয়ে ক্লাবে ফিরেই জোড়া গোল করে নিজের ছন্দে ফেরার বার্তা দিয়েছেন তিনি।

    চলতি ব্রাজিলিয়ান লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৬ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন নেইমার। পাশাপাশি তৈরি করেছেন ১৯টি কী পাস, নিয়েছেন ৩০টি শট, যার ১২টি ছিল লক্ষ্যে। পেনাল্টি থেকেও শতভাগ সফল নেইমার, দুটি সুযোগ থেকেই করেছেন দুটি গোল।

    জয় না পেলেও নেইমারের পারফরম্যান্স সান্তোস সমর্থকদের জন্য স্বস্তির বার্তা। আক্রমণের কেন্দ্রবিন্দুতে থেকে আবারও দেখিয়েছেন, ছন্দে থাকলে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য এখনও তার অটুট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.