• খেলা

    ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা, যেভাবে রেহাই পেতে পারেন আর্জেন্টাইন তারকা

      প্রতিনিধি 2 August 2026 , 3:48:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    বিশ্বকাপ ফাইনালের পরবর্তী আচরণের জন্য ৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। তবে আইনি ফাঁকফোকর গলে ফিফার এই শাস্তি থেকে রেহাই পেতে পারেন ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার।

    ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হন বেশ কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়, তাদের মধ্যে সবচেয়ে সহিংস ছিলেন পারেদেস। টিভি ফুটেজে দেখা যায়, বোকা জুনিয়র্স তারকা স্পেনের এরিক গার্সিয়াকে লাথি দিচ্ছেন এবং গলা চেপে ধরেছেন। তারপর গাভিকে আছাড় মেরে মাটিতে ফেলে দেন। নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবার্তো আয়ালাও এই সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন।

    সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার অ্যালান শিয়ারার ধারাভাষ্যে বলেন, ‘কোনো একজনের মুখে দুই বা তিনবার আঘাত করেছেন পারেদেস। এমন কিছুর জায়গা কোথাও নেই। হারের কষ্ট যে কী তা আমরা জানি। কিন্তু প্রতিক্রিয়া দেখানোর অন্য উপায় আছে। শেষ বাঁশি বাজার পর তাদের প্রতিক্রিয়া ভয়াবহ।’

    প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি স্লাভকো ভিনচিচ। পরে ঘটনা অন্যদিকে মোড় নেয়। জানানো হয়, এই মিডফিল্ডারের বিরুদ্ধে ওই সময় কোনো শৃঙ্খলামূলক শাস্তির পদক্ষেপ তারা নেয়নি।

    বর্তমানে ফিফা ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। দ্য মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফার আচরণবিধির ১৪ অনুচ্ছেদ অনুযায়ী এই সহিংসতায় জড়িত প্রত্যেককে অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ করা হবে। মানে দোষী সাব্যস্ত হলে তিনটি অভিযোগ মাথায় নিয়ে পারেদেস পাবেন ন্যুনতম ৯ ম্যাচের নিষেধাজ্ঞা।

    তবে ফাইনালের পর নিজের করা মন্তব্যের ওপর ভিত্তি করে ফিফার এই নিষেধাজ্ঞা এড়াতে পারেন পারেদেস। আন্তর্জাতিক অবসর নিলে এই শাস্তি ভোগ করতে হবে না তাকে। তবে ফিফা আচরণবিধির ৭০ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করলে ভিন্ন কথা। সেক্ষেত্রে বৈশ্বিকভাবে নিষিদ্ধ হবেন তিনি। মানে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে তাকে নির্বাসিত করা হবে।

    এমন শাস্তি ২০১৪ সালে পেয়েছিলেন লুইস সুয়ারেজ। ইতালির জর্জিও চিয়েল্লিনিকে কামড় দিয়ে চার ম্যাচ সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ হন উরুগুয়ান স্ট্রাইকার।

    তবে এই ধরনের ধারা প্রয়োগ করা হয় গুরুতর অপরাধের ক্ষেত্রে। পারেদেসের ক্ষেত্রে ফিফা আর্টিকেল ৭০ প্রয়োগ করবে না বলেই ধারণা।

    নিজের ভবিষ্যৎ নিয়ে পারেদেস বলেছিলেন, ‘আমি জানি না। এটা একটা প্রক্রিয়া। আপনাকে হজম করতে হবে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা নিয়ে আলোচনা প্রয়োজন।’

    লম্বা নিষেধাজ্ঞা হয়তো পারেদেসের মন বদলে দিতে পারে। আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে দূরে সরে গেলে এই নিষেধাজ্ঞা পালন করতে হবে না তাকে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ 11:33 AM মেসির ১০০ তম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি 5:56 PM বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ 5:29 PM খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার 3:38 PM ‘মিশরের হলান্ডের’ সঙ্গে নতুন চুক্তি বার্সেলোনার