• খেলা

    হাঁটুর চোটে নেশন্স লিগের দল থেকে ছিটকে গেলেন এমবাপ্পে

      প্রতিনিধি 26 September 2026 , 11:24:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    নেশন্স লিগের ম্যাচে গোল করে ফ্রান্সকে জয় এনে দেওয়ার পর হাঁটুর চোটে দল থেকে ছিটকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর তাকে আর নেশন্স লিগের দলে রাখা হচ্ছে না।

    জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচের ৫৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক এমবাপ্পে। গোল করার পরপরই হাঁটুতে চিকিৎসা নেন তিনি। কিছুক্ষণ পর আবার মাঠে ফিরলেও প্রায় এক মিনিট পরই মাটিতে পড়ে যান। শেষ পর্যন্ত ৫৮তম মিনিটে তাকে তুলে নেন জিদান।

    ম্যাচ শেষে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কার কথা জানান জিদান। তিনি বলেন, এমবাপ্পের হাঁটুতে ফোলা দেখা দিয়েছে এবং ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, এমবাপ্পের হাঁটুর টেনডনে চোট হয়েছে। চিকিৎসার জন্য তিনি স্পেনে ফিরে যাচ্ছেন। ক্লাব ফুটবলে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন।

    নেশন্স লিগে গ্রুপ এ১-এ নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে ফ্রান্স। তবে সেই জয়ের পর দলের অধিনায়ককে হারানো জিদানের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:24 AM হাঁটুর চোটে নেশন্স লিগের দল থেকে ছিটকে গেলেন এমবাপ্পে • 11:06 AM আমিরুলের জোড়ায় ব্যাক টু ব্যাক জয় বাংলাদেশের • 6:44 PM এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব • 5:52 PM আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী • 5:31 PM বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ • 3:38 PM আপিলেও মিলল না স্বস্তি, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি • 1:25 PM ‘কাউকে ভয় পেতে আসিনি’, আসিয়ান কাপের আগে আত্মবিশ্বাসী হামজা • 11:23 AM এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয় • 11:13 AM ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক • 6:36 PM মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা