...
  • জাতীয়

    প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন

      প্রতিনিধি 3 November 2026 , 11:39:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধন করেছেন।

    তিনি আজ সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্রদর্শনীটি ঘুরে ঘুরে দেখেন।

    এক্সপোতে সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

    বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো যৌথভাবে এ সোলার এক্সপোর আয়োজন করেছে।

    জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করাই এ আয়োজনের লক্ষ্য।

    এর আগে সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    প্রদর্শনীতে সরকারি প্রণোদনা, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:00 PM জাতীয় দলের পথে আরও এক ধাপ এগোলেন রোনালদোর জুনিয়র • 11:46 AM আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় গ্লেন ম্যাক্সওয়েলের • 11:39 AM প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন • 6:45 PM চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ • 4:55 PM বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা • 4:01 PM রাফির স্বপ্ন এখন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক • 1:21 PM ২৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে সাফজয়ীদের মিলনমেলা • 11:39 AM আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস • 11:25 AM মেসির গোল-অ্যাসিস্টে চ্যাম্পিয়নস কাপে মায়ামি • 6:41 PM ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের দলে মুমিনুলের পরিবর্তে অমিত
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.