...
  • লাইফস্টাইল

    মেসির স্ত্রীকে উপহার দিলেন জর্জিনা, যা বললেন আন্তোনেল্লা রুকুজ্জু

      প্রতিনিধি 7 July 2026 , 1:37:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ফুটবল মাঠে তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা চলছে প্রায় দুই দশক ধরে। একজন লিওনেল মেসি অন্যজন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠের লড়াইয়ের বাইরে দুই মহাতারকার পরিবারকে ঘিরে এবার উঠে এসেছে সৌহার্দ্যের একটি ভিন্ন গল্প। আলোচনায় এসেছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জু এবং রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ।

    সম্প্রতি নিজের নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’ (Mimóa)-এর পোশাক উপহার হিসেবে আন্তোনেল্লা রোকুজ্জুর কাছে পাঠিয়েছেন জর্জিনা রদ্রিগেজ। সেই উপহারের ছবি সবার আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেন আন্তোনেল্লা। সেখানে জর্জিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ, জর্জিনা রদ্রিগেজ। সবকিছুই দারুণ সুন্দর। তোমার নতুন উদ্যোগের জন্য অনেক শুভকামনা।’

    সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তোনেল্লার অনুসারীর সংখ্যা সাড়ে চার কোটিরও বেশি। ফলে তার একটি পোস্টই দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। অনেকে এটিকে শুধু একটি উপহার বিনিময় হিসেবে নয়, বরং মেসি ও রোনালদোর দুই পরিবারের আন্তরিক সম্পর্কের আরেকটি ইতিবাচক উদাহরণ হিসেবেও দেখছেন।

    আন্তোনেল্লা ও মেসির পরিচয়ের গল্পও দীর্ঘদিনের। দুজনেরই জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। অন্যদিকে জর্জিনা রদ্রিগেজের জন্ম বুয়েনেস এইরেসে। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশ্য কোনো নজির খুব বেশি না মিললেও বিরূপ সম্পর্কেরও কোনো তথ্য নেই। বরং সাম্প্রতিক এই শুভেচ্ছা বিনিময় ইতিবাচক সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে।

    জর্জিনা তার নতুন ব্র্যান্ড ‘মিমোয়া’র প্রচারণা শুরু করেন বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচে। সে সময় গ্যালারিতে উপস্থিত হয়ে তিনি এমন একটি জার্সি পরেছিলেন, যার পেছনে ব্র্যান্ডটির নাম লেখা ছিল। ‘মিমোয়া’ মূলত নারীদের জন্য আরামদায়ক ও বহুমুখী পোশাক তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

    সর্বশেষ সংবাদ
    • 4:37 PM শৃঙ্খলা ভঙ্গ: জরিমানার মুখে তিন ক্রিকেটার • 2:12 PM ১৭ বছরে গোল করে কাভানের ইতিহাস • 1:51 PM ব্যক্তি বিশেষের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী • 12:54 PM ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক • 12:26 PM ঐতিহাসিক ম্যাচে ভারতের জালে এক হালি ব্রাজিলের • 12:10 PM ‘ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন’ • 11:55 AM ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের সাত, অপ্রতিরোধ্য স্পেনও • 11:43 AM ‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’ • 11:29 AM বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা • 5:35 PM মেসির আর্জেন্টাইন সেই সতীর্থ এখন সবজি বিক্রেতা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.