...
  • খেলা

    মেসির বিদায়বেলায় সব দূরত্ব ভুলে রোনালদোর উষ্ণ বার্তা

      প্রতিনিধি 8 October 2026 , 12:06:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনেছেন লিওনেল মেসি। গত মঙ্গলবার বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটি রাঙিয়েছেন এই মহাতারকা। দীর্ঘ এই যাত্রার সমাপ্তিতে বিশ্বজুড়ে ভালোবাসায় সিক্ত হয়েছেন এলএমটেন, আর সেই তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

    আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর নিজের ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্ট দেন মেসি। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ছিল জাতীয় দলে আমার শেষ ম্যাচ এবং নীল-সাদা জার্সিটা গায়ে জড়ানোর অভাব এখনই অনুভব করছি। আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আনন্দ আর কিছুটা বিষাদে ভরা।’ পরিবার, সতীর্থ ও দিয়েগো ম্যারাডোনার অবদানের কথা স্মরণ করার পাশাপাশি যেসব ক্লাবের হয়ে খেলেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

    মাঠের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা ও ব্যবধানকে পাশ কাটিয়ে মেসির এই ঐতিহাসিক বিদায়কে শ্রদ্ধা জানাতে ভোলেননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির সেই ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে রোনালদো লেখেন, ‘লিও, এত বছর ধরে দেশের হয়ে লড়াই করার পর তুমি এমন এক ইতিহাস গড়েছ যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। অনেক ভালোবাসা।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:06 PM মেসির বিদায়বেলায় সব দূরত্ব ভুলে রোনালদোর উষ্ণ বার্তা • 11:19 AM ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা রামন ভেগার • 5:01 PM নিকো পাজই তাহলে আর্জেন্টিনার পরবর্তী ‘নম্বর টেন’ • 3:53 PM ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক • 2:00 PM শেষবার আর্জেন্টিনার জার্সিতে মেসি, আবেগে ভাসলেন তারকারা • 12:44 PM মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা • 12:04 PM মেসির বিদায়ে এনজোর কান্না, ফিরে এলো ১০ বছর আগের সেই চিঠি • 11:44 AM পর্তুগালের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান রোনালদো • 11:33 AM বিদায়বেলায় মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি • 11:09 AM বিদায় নক্ষত্র
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.