...
  • খেলা

    ৩৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

      প্রতিনিধি 9 November 2026 , 11:15:45 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    শেষ দিনে ১০ ওভার খেলে ইনিংস ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ। এই ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা করল আরও ৫৩ রান। ফলে বাংলাদেশের সামনে দাঁড়াল ৩৬৯ রানের লক্ষ্য।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় তাদের লিড দাঁড়িয়েছে ৩৬৮ রান।

    ম্যাচ জিততে এখন শেষ দিনের ৭৮ ওভারে করতে ৩৬৯ রান করতে হবে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের বিবেচনায় যা প্রায় অসম্ভব পর্যায়ের চ্যালেঞ্জ।

    সেই চ্যালেঞ্জ ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নিজেদের রেকর্ড। এর আগে কখনও ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেটি করেছিল তারা।

    ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিন শুরু করে ক্যারিবিয়রা। দিনের শুরুতেই নাঈম হাসানের বলে ক্যাচ আউট হন আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ। এদিন আর মাত্র ২ রান করতে পারেন তিনি।

    সব মিলিয়ে ১৭ চার ও ১ ছক্কায় ১৯৪ বলে ১৪২ রান করেন হজ।

    এরপর জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। দ্রুত রান তোলার চেষ্টায় রস্টন চেইসের আগে নেমে সুবিধা করতে পারেননি শামার জোসেফ। নাঈমের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।

    তবে আট নম্বরে নেমে ঝড় তোলেন জশুয়া বিশপ। এক চারের সঙ্গে দুইটি ছক্কা মেরে ১১ বলে ২০ রান করেন তিনি। অন্যপ্রান্তে ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু।

    বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পান তিন স্পিনার মিরাজ, নাঈম ও তাইজুল ইসলাম।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:15 AM ৩৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ • 4:26 PM ক্যানসারে আক্রান্ত নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার • 12:18 PM কবে আসছেন হামজা-ফারহান, জানালেন দলের ম্যানেজার • 11:13 AM আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি • 5:59 PM ডিসেম্বরে নেপালে শুরু ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ • 3:21 PM অবিশ্বাস্য প্রতিরোধে ডাবল সেঞ্চুরির পথে হৃদয় • 1:04 PM আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট • 12:36 PM আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী • 11:52 AM ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি • 11:06 AM জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.