...
  • খেলা

    হঠাৎ ঢাকায় ব্রাজিলের প্রতিনিধিদল, বৈঠক করবে বাফুফের সঙ্গে

      প্রতিনিধি 23 August 2026 , 4:05:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশেও পা রাখছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদল। আজ ঢাকায় এসে তারা প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এরপর জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখার কথা রয়েছে তাদের। বাফুফের একটি সূত্র তা নিশ্চিত করেছে।

    পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে। এরই মধ্যে ব্রাজিলের প্রতিনিধিরা কলকাতার মাঠ পরিদর্শন করেছেন। তবে মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করন তাঁরা। এবার একই সফরের অংশ হিসেবে ঢাকায় আসছে তাঁদের আরেকটি দল।

    তবে ব্রাজিলের প্রতিনিধিদলের ঢাকা সফর মানেই বাংলাদেশে নেইমার-ভিনিসিয়ুসদের ম্যাচ-এমনটা ভাবার কারণ নেই বলে জানিয়েছে বাফুফে। প্রতিনিধিদলের মূল উদ্দেশ্য বাফুফের সঙ্গে মতবিনিময় এবং জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখা।

    বাংলাদেশে ব্রাজিলের সমর্থন কতটা ব্যাপক, সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকায় ছেয়ে যায় দেশের বিভিন্ন প্রান্ত। ফলে ব্রাজিলের প্রতিনিধিদলের ঢাকা সফরের খবরও ফুটবলপ্রেমীদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি করেছে।

    বিশ্বকাপজয়ী কোনো দলের বাংলাদেশ সফরের স্মৃতিও খুব পুরোনো নয়। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় এসেছিল আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসিরা। ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:37 PM শৃঙ্খলা ভঙ্গ: জরিমানার মুখে তিন ক্রিকেটার • 2:12 PM ১৭ বছরে গোল করে কাভানের ইতিহাস • 1:51 PM ব্যক্তি বিশেষের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ: ক্রীড়া প্রতিমন্ত্রী • 12:54 PM ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক • 12:26 PM ঐতিহাসিক ম্যাচে ভারতের জালে এক হালি ব্রাজিলের • 12:10 PM ‘ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন’ • 11:55 AM ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের সাত, অপ্রতিরোধ্য স্পেনও • 11:43 AM ‘মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়ামও যথেষ্ট না’ • 11:29 AM বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা • 5:35 PM মেসির আর্জেন্টাইন সেই সতীর্থ এখন সবজি বিক্রেতা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.