• খেলা

    জিতলে নাকভির হাতেই পদক নিতে হবে ভারতকে

      প্রতিনিধি 21 September 2026 , 3:20:16 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ভারত-পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক উত্তেজনার রেশ এবার এশিয়ান গেমসের পদক বিতরণী অনুষ্ঠানেও পড়তে পারে। সদ্য শেষ হওয়া নারী এশিয়া কাপে মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, এশিয়ান গেমসে ভারত স্বর্ণ জিতলে পদক তুলে দেবেন কে? নাকভি সেই অনুষ্ঠানে থাকবেন কি না, তা নিয়েই এখন আলোচনা।

    এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে উঠেছে ভারত। ২২ সেপ্টেম্বর স্বর্ণপদকের লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, ভারত চ্যাম্পিয়ন হলে পদক বিতরণ করবেন কে?

    এই প্রশ্নের পেছনে রয়েছে সাম্প্রতিক এশিয়া কাপের ঘটনা। দুবাইয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর পর মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। এর আগে ২০২৫ সালের এশিয়া কাপ জয়ের পর ভারতীয় পুরুষ দলও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি।

    তবে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের নিয়ম এক নয়। এশিয়ান গেমস পরিচালনা করে এশিয়ার অলিম্পিক কাউন্সিল। সংস্থাটির গঠনতন্ত্রের ৬৬ নম্বর ধারায় বলা হয়েছে, গেমসের বিজয়ীদের পদক তুলে দেবেন এশিয়ার অলিম্পিক কাউন্সিলের সভাপতি। তবে তিনি চাইলে এই দায়িত্ব সংস্থার অন্য কোনো সদস্যকে দিতে পারেন।

    অর্থাৎ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়ার কারণে মহসিন নাকভি নিয়ম অনুযায়ী সরাসরি পদক বিতরণের দায়িত্ব পাচ্ছেন না। এশিয়ার অলিম্পিক কাউন্সিল আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব দিলে তবেই তিনি সেই অনুষ্ঠানে পদক দিতে পারবেন। এখন পর্যন্ত নাকভিকে এই দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত হয়নি।

    এশিয়ার অলিম্পিক কাউন্সিলের নিয়মে পদক বিতরণী অনুষ্ঠানে কোনো ধরনের বিক্ষোভ কিংবা রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত বা বাণিজ্যিক প্রচারণাও নিষিদ্ধ। অনুষ্ঠানে অংশ নেয়া খেলোয়াড়দের আচরণ নিয়েও রয়েছে নির্দিষ্ট বিধিনিষেধ।

    এদিকে বিষয়টি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আপাতত দলের মনোযোগ ম্যাচে। ভারত পদক জিতলে এবং পুরস্কার বিতরণীর পরিস্থিতি তৈরি হলে তখন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

    তাই ভারত স্বর্ণ জিতলে নাকভির হাত থেকেই পদক নিতে হবে, এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। তবে এশিয়ার অলিম্পিক কাউন্সিল যদি তাকে পদক বিতরণের দায়িত্ব দেয়, তখন ভারতীয় দলের সামনে বিষয়টি নতুন করে আলোচনার কারণ হয়ে উঠতে পারে।

    প্রতিবেদন: এনডিটিভি

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    3:20 PM জিতলে নাকভির হাতেই পদক নিতে হবে ভারতকে 2:11 PM কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের 11:45 AM মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি 11:03 AM ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী 4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ