• আন্তর্জাতিক

    সৌদিতে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ ঘোষণা

      প্রতিনিধি 11 October 2026 , 12:04:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

    এর আগে শনিবার (১০ অক্টোবর) রাতে বিমানবন্দরটিতে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।

    সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

    হামলার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় বিমান চলাচল ও যাত্রীসেবায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

    তবে হামলার বিস্তারিত, নিহত বাংলাদেশিদের পরিচয় এবং বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:04 PM সৌদিতে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ ঘোষণা • 6:57 PM রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র আধুনিকায়ন শেষে হস্তান্তর করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 4:02 PM ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের • 3:16 PM বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী • 1:43 PM আম্পায়ারের ভুল সিদ্ধান্তে উইকেট পেল না বাংলাদেশ • 12:40 PM ‘মেসি ভয়ংকর মিথ্যাবাদী’, কেন এমন বললেন আর্জেন্টিনার সাবেক কোচ • 11:58 AM বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা • 11:24 AM নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর • 5:54 PM যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে কখন • 4:29 PM স্কুলে ৪র্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক