• খেলা

    ১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার

      প্রতিনিধি 30 September 2026 , 11:55:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ক্রিকেটের সবচাইতে বড় টুর্নামেন্ট-আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ১৪ দলের এই বিশ্বযজ্ঞ। প্রাথমিকভাবে ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সময়সীমা নির্ধারিত রয়েছে।

    আগামী ১ অক্টোবর কেপটাউনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। প্রতিযোগিতা শুরুর প্রায় এক বছর আগে সূচি প্রকাশের পাশাপাশি বিশ্বকাপের টিকিটের জন্য ব্যালটে নিবন্ধনের প্রক্রিয়াও শুরু হতে পারে।

    ২০২৭ বিশ্বকাপে মোট ১৪টি দল লড়াই করবে। এর মধ্যে ১০টি দল সরাসরি খেলবে এবং বাকি ৪টি দলকে আসতে হবে বাছাইপর্ব পার হয়ে। সহ-আয়োজক হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তবে পূর্ণ সদস্য না হওয়ায় তৃতীয় সহ-আয়োজক নামিবিয়াকে খেলতে হবে বাছাইপর্ব।

    ৩০ সেপ্টেম্বরের কাট-অফের আগে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে—ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। তবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারও সরাসরি বিশ্বকাপে জায়গা পাচ্ছে না।

    ক্যারিবীয় দলটি বর্তমানে সরাসরি বিশ্বকাপের জন্য নির্ধারিত আটটি স্পটের বাইরে রয়েছে। তাই তাদের সঙ্গে আয়ারল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের শীর্ষ চার দল বাছাইপর্বে খেলবে। ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত বাছাইপর্বের খেলাগুলো মাঠে গড়াবে।

    এদিকে, ১৪ দলের বর্ধিত বিশ্বকাপের জন্য নতুন তিন ধাপের ফরম্যাট চালু করেছে আইসিসি। প্রথম ধাপে হবে ‘সুপার সিরিজ’। ১৪ দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা তিন দল একে অপরের বিপক্ষে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। সেখান থেকে শীর্ষ দলটি পরের ধাপে যাবে।

    দ্বিতীয় ধাপে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ ৩টি দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে সেরা দলটি নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’। সুপার ৭ পর্বে হবে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।

    সেমিফাইনালে প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা দলের। সেমিফাইনালের জয়ী দুই দল খেলবে বিশ্বকাপের ফাইনালে। সেখানেই নির্ধারিত হবে ২০২৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 11:55 AM ১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার • 6:26 PM পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল • 5:43 PM বিশ্বকাপের পর খেলছে নকল ভিনিসিয়ুস, ব্রাজিলে গুঞ্জন • 4:22 PM ডি থ্রি ট্রফির ৬ দলের কোচ চূড়ান্ত • 4:11 PM ৭ পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল • 1:42 PM প্রতিপক্ষের চুল টেনে বিপাকে দুই ফুটবলার • 11:53 AM মেসিকে ছাড়া নতুন পরিকল্পনায় আর্জেন্টিনা • 11:24 AM ওলিসের দুর্দান্ত গোলে জিতল ফ্রান্স • 11:16 AM না খেলেই সেমি-ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান • 6:36 PM সিঙ্গাপুরের কাছে হেরে ছিটকে গেল বাংলাদেশ