...
  • খেলা

    সোনালের সেঞ্চুরি, ২৮৪ রানে থামল শ্রীলঙ্কা

      প্রতিনিধি 17 August 2026 , 6:28:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। তবে ষষ্ঠ উইকেটে নিরোশান ডিকভেলাকে নিয়ে ১৪৬ রানের জুটি গড়ে চাপ সামলে নেন সোনাল দিনুশা। সেঞ্চুরিও তুলে নেন এই ব্যাটার। এই সেঞ্চুরির সুবাদে সবকটি উইকেট হারিয়ে লঙ্কানরা করেছে ২৮৪ রান। দুদলের প্রথম ইনিংস শেষে ১৭৮ রানের লিড পেয়েছে ভারত।

    দেবদূত পাড্ডিক্যালের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৬২ রান করেছিল ভারত। জবাবে তৃতীয় দিনে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। কিন্তু মানব সুথারের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই চাপে দলে তারা। ৫৯ রান তুলতে না তুলতেই হারায় ৪ উইকেট। আর পঞ্চম উইকেটের পতন ঘটে দলীয় ৯০ রানে।

    বিজ্ঞাপন

    আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি নিশান মদুশকা ফার্নান্দো। এছাড়া লাহিরু উদারা ২৭, দিনেশ চান্দিমাল ৪, কামিন্দু মেন্ডিস ১৪ ও ধনঞ্জয়া ডি সিলভা ২১ রান করেন।

    ষষ্ঠ উইকেটে দুর্দান্ত ব্যাট করতে থাকেন নিরোশান ডিকভেলা ও সোনাল দিনুশা। দুজন মিলে গড়েছেন ১৪৬ রানের জুটি। দুজনই ফিফটি পূরণের পর সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু শতক থেকে ২০ রান দূরে থেকে সাজঘরে ফেরেন ডিকভেলা। প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হওয়ার আগে করেন ৮০ রান।

    এদিকে সেঞ্চুরি পূরণ করলেও ইনিংসটা আর বড় করা হয়নি সোনালের। ১৬৮ বলে ১০০ রান করে আউট হন তিনি। এরপর ১০ রান করে করেন প্রবাথ জয়সুরিয়া ও লাহিরু কুমারা। আর ২ রান করেন কেশারা নুয়ান্থা। শূন্য রানে অপরাজিত থাকেন আসিথা ফার্নান্দো।

    ভারতের সবচেয়ে সফল বোলার মানব সুথার। ৭৬ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন তিনি। তিনটি উইকেট নিয়েছেন রবীন্দ্রো জাদেজা। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:28 PM সোনালের সেঞ্চুরি, ২৮৪ রানে থামল শ্রীলঙ্কা 4:13 PM ২৫ কোটি গাছের লক্ষ্য, শিক্ষার্থীদের ‘১টি করে গাছ’ লাগাতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 1:16 PM ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে আর্সেনাল 12:07 PM টেস্টে বিধ্বস্ত হওয়ার পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া 11:51 AM ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে ১২৪৪ কোটির সিড ফান্ড দেবে সরকার 6:10 PM অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি 1:40 PM এটিই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়: শান্ত 12:21 PM টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন, ভিডিও কলে যে বার্তা দিলেন 11:11 AM অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে বাংলাদেশের ৯ উইকেটের জয় 4:59 PM আতলেতিকো মাদ্রিদে নাম লেখালেন রোমেরো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.