• খেলা

    ভারতের টেস্ট দলে কাশ্মিরের পেসার আকিব নবি

      প্রতিনিধি 3 August 2026 , 3:35:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    প্রথমবারের মতো ভারতের জাতীয় দলে ডাক পেলেন জম্মু ও কাশ্মিরের পেসার আকিব নবি। মূলত জাসপ্রিত বুমরাহর চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন তিনি।

    ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলের দরজা খুলেছে ২৯ বছর বয়সী এই পেসারের জন্য।

    গত দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে ১০৪ উইকেট নিয়েছেন আকিব, যার মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার ৬০ উইকেট। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি।
    বুমরাহর অনুপস্থিতিতে মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও গুরনুর ব্রারের সঙ্গে ভারতের পেস আক্রমণে এবার নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে আকিবকে।

    এর আগে, জম্মু ও কাশ্মীর থেকে ভারতের জাতীয় দলে ডাক পেয়েছিলেন পারভেজ রসুল আর উমরান মালিক। নবি হলেন এই অঞ্চল থেকে জাতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ক্রিকেটার। তবে লাল বলের ক্রিকেটে ডেব্যু হলে তিনিই হবেন জম্মু-কাশ্মীরের প্রথম টেস্ট ক্রিকেটার।
    আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট কলম্বোয়।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:20 PM জিতলে নাকভির হাতেই পদক নিতে হবে ভারতকে • 2:11 PM কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের • 11:45 AM মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি • 11:03 AM ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী • 4:17 PM যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকের অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান • 3:38 PM বিপিএলে দুর্নীতির অভিযোগে দুজনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি • 3:04 PM স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি • 1:15 PM দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ পরিবর্তন, ফিরলেন ঋতুপর্ণা-মনিকা-রুপনারা • 12:47 PM ৮ উইকেটের রহস্য ফাঁস করলেন খালেদ • 12:02 PM না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ