• খেলা

    তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

      প্রতিনিধি 18 October 2026 , 12:57:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ক্রীড়াক্ষেত্রে অবদান ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তির ক্রীড়া সংগঠক সাদ্দাম হোসেন মিঠু। শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লিগের (এসপিএল) এই পরিচালক গতকাল (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন। সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অবদানকে উৎসাহিত করতে দেওয়া হয় এ পুরস্কার। ২০২৬ সালে আট ক্যাটাগরিতে দেশের ১৫ জন তরুণ-তরুণীকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

    শাহরাস্তির মতো উপজেলা পর্যায়ে ক্রিকেটের বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছেন মিঠু। তার উদ্যোগে প্রতিষ্ঠিত শাহরাস্তি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণদের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন একাডেমির বেশ কয়েকজন ক্রিকেটার। তৃণমূলের প্রতিভাবান ক্রিকেটারদের সামনে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ স্থানীয় ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

    শুধু ক্রিকেটার তৈরি নয়, স্থানীয় পর্যায়ে বড় পরিসরে প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনেও ভূমিকা রাখছেন মিঠু। তার পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল)। ২০২৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের আয়োজন ও মাঠের নান্দনিক সাজসজ্জা ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। প্রতিযোগিতাটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও সংগীতশিল্পী আসিফ আকবরের উপস্থিতিও আয়োজনটিকে বাড়তি আকর্ষণ দেয়।

    মিঠুর উদ্যোগের অন্যতম লক্ষ্য যুবসমাজকে মাদক ও জুয়ার নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। ক্রিকেটকে বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যম হিসেবে দেখেন তিনি। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের অবকাঠামো ও প্রতিযোগিতার সুযোগ তৈরির মধ্য দিয়ে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন এই সংগঠক।

    পুরস্কার পাওয়ায় অনুভূতি প্রকাশ করে মিঠু বলেছেন, ‘এটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত, যা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই অর্জন আমাকে আগামী দিনে আরও বড় পরিসরে তরুণদের সঙ্গে নিয়ে খেলাধুলার প্রচার ও প্রসারে কাজ করতে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে সম্পৃক্ত করে খেলাধুলার উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে চাই। এ ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময় সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমার প্রত্যাশা।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 12:57 PM তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু • 11:36 AM মার্তিনেজের সফল অস্ত্রোপচার, ফেরার সময় জানালেন নিজেই • 11:26 AM মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয় • 11:14 AM জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের • 5:40 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন • 5:09 PM হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ • 3:40 PM শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভানিজা • 1:58 PM হরমুজে ভাসছে শত শত আইফোন ও সুগন্ধি • 12:45 PM ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে • 12:26 PM ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী