...
  • খেলা

    ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো

      প্রতিনিধি 27 July 2026 , 5:14:10 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফুটবল মাঠের সবুজ গালিজায় একের পর এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। উত্তর আমেরিকায় নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলেছেন তিনি। হয়তো কিছুদিন পর নিজের বুট জোড়াও তুলে রাখবেন এই তারকা ফুটবলার। ক্যারিয়ারের অন্তিত লগ্নে অবস্থান করা রোনালদো দিলেন এক নতুন খবর। হলিউডে পা রাখছেন তিনি।

    ব্রিটিশ ফুটবল প্রাঙ্গণ ঘিরে নির্মিত হতে যাওয়া নতুন একটি টিভি ড্রামা সিরিজে অভিনয় ও প্রযোজনা করতে যাচ্ছেন সিআর সেভেন খ্যাত রোনালদো।

    সিরিজটির নাম রাখা হয়েছে ‘ডে ওয়ান’স’। ফুটবল মাঠের বাইরে রোনালদোর ব্যবসা ও বিনোদন জগতে এটি অন্যতম বড় পদক্ষেপ। এই সিরিজে রোনালদোর পাশাপাশি অভিনয় করবেন আর্সেনাল ও ফ্রান্সের আরেক ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি।

    বিজ্ঞাপন

    সিরিজটি কোনো বাস্তব খেলোয়াড়ের জীবনের ওপর ভিত্তি করে নয়, বরং এটি নির্মাণ করে হবে স্ট্যানলি ডাল্টন নামে এক প্রভাবশালী কাল্পনিক এজেন্টের জীবন ঘিরে। মূল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন হোল্যান্ড ও বিলিয়নস খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস। এছাড়াও দেখা যাবে র্যাপার ডেভ ও নতুন মুখ কার্লোটা বানাতকে।

    এ বিষয়ে রোনালদো বলেন, ‘এই বিষয়টি নিয়ে নিজের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এটা মাধ্যমে জীবনের নতুন একটা দিক খুলে গেল। আমরা বরাবরই নতুন কাজ করতে ভালোবাসি। আমি আশা করছি সবাই এই নতুন কাজটি পছন্দ করবেন।’

    লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে ইতোমধ্যেই ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরিকে নিয়ে এই সিরিজের শুটিংয়ে কাজ শুরু হয়ে গেছে। হালকা কমেডির চেয়ে ব্রিটিশ ফুটবলের ভেতরের আসল নাটকীয়তা ও জটিল রূপটি ফুটিয়ে তোলাই এই সিরিজের মূল লক্ষ্য।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.