• খেলা

    টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

      প্রতিনিধি 11 July 2026 , 1:35:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    জিম্বাবুয়ের হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

    টস শেষে মিরাজ বলেন, ‘শেষ ম্যাচে আমাদের বোলিং কিছুটা হতাশাজনক ছিল। তবে সেটা এখন অতীত। আমরা সামনে এগিয়ে যেতে চাই। ব্যাটিংয়ে টপ অর্ডারে বড় জুটি গড়তে হবে, এরপর শেষদিকে ভালোভাবে ইনিংস শেষ করতে হবে। গত ম্যাচে কয়েকটি ভুল করেছি, তবে ইতিবাচক দিকগুলো নিয়েই ভাবছি। এখানে আমরা ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছি, তাই কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রয়েছে। আগের ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’

    একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

    বাংলাদেশ একাদশ:

    তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

    জিম্বাবুয়ে একাদশ:

    বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা চিভাঙ্গা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:29 PM এক ইনিংসে আট ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড • 12:56 PM বাবা কারাগারে, মাঠে আলো ছড়াচ্ছেন রবিনিও জুনিয়র • 12:41 PM কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল • 6:13 PM লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী • 3:11 PM পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার • 12:59 PM কোস্টারিকার বিপক্ষে খেলবেন মার্তিনেজ, একাদশে আরও ৪-৫ পরিবর্তন • 12:42 PM টেলিভিশন সিরিজে দেখা যাবে রোনালদোকে • 11:58 AM ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব বাংলাদেশে • 11:47 AM ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের • 11:32 AM ১১ বছর পর মাঠে নেমে জাদু দেখালেন রোনালদিনহো